শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৩ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের বিপক্ষে খেলছেন না লিটন

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলবেন না অধিনায়ক লিটন দাস। দুবাই থেকে টিম ম্যানেজমেন্ট সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। লিটনের জায়গায় দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী।

বুধবার লিটন দলের সঙ্গে মাঠে এলেও ফিজিওর সঙ্গে কিছু আলাপ-আলোচনা করেন। এরপর ড্রেসিংরুমে ফিরে যান। তিনি সতীর্থদের সঙ্গে স্ট্রেচিং করেননি

এর আগে বিসিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার অনুশীলনের সময় স্কয়ার কাট খেলতে গিয়ে কোমরের বাঁ পাশে ব্যথা পান লিটন। দলের ফিজিও বায়েজিদ মাঠে তার অবস্থা পর্যবেক্ষণ করেন। এরপর আর অনুশীলন না করে মাঠ ছাড়েন তিনি।

বিসিবির এক কর্মকর্তা বিষয়টি নিয়ে বলেন, ‘তাকে আজ (গতকাল) পরীক্ষা করে দেখতে হবে। বাইরে থেকে দেখে ঠিকই আছে মনে হচ্ছে। তবে কোন সমস্যা আছে কিনা বুঝতে টেস্ট করাতে হবে।’

ভারতের বিপক্ষে বড় এই ম্যাচে লিটনকে না পাওয়া দলের জন্য বড় ক্ষতি। এশিয়া কাপের আগে ভালো ছন্দে ছিলেন ডানহাতি ব্যাটার। ভারতের বিপক্ষে তার পূর্বে ভালো ইনিংস খেলারও রেকর্ড আছে।

 

  • সর্বশেষ