শিরোনাম
◈ ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে ◈ দুই ক্রিকেটারের সঙ্গে কোচ গম্ভীরের ব্যবহার নিয়ে মুখ খুললেন প্রাক্তন তারকা ◈ নেপালে পাহাড়ি ঢলে নিখোঁজ ৩৮৪ পর্যটক, তালিকায় নেই কোনো বাংলাদেশি ◈ জ্বালানি সংকটে শিল্পকারখানায় সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা, উৎপাদনক্ষমতা ছাড়িয়েছে ৬০০ মেগাওয়াট ◈ পোশাকের বৈশ্বিক বাজার বদলাচ্ছে, তাল মেলাতে পারছে না বাংলাদেশ ◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫১ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশী পিস্তলসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ১টি বিদেশি পিস্তলসহ ৬ রাউন্ডগুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর-বাগিচাপাড়ায় অভিযান চালিয়ে পিস্তলসহ গুলি উদ্ধার করা হয়। র‌্যাব ও বিজিবির যৌথ অভিযানে আরও উদ্ধার করা হয়েছে ২টি ম্যাগাজিনও। তবে এ ঘটনায় কাউকে আটক করতে সক্ষম হয়নি তারা। 

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আজমতপুর বিওপির সীমান্ত মেইন পিলার থেতে প্রায় ১ কিলোমিটার  বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জে বাগিচাপাড়া এলাকায় র‌্যাব ও বিজিবি যৌথ অভিযান চালায়। এ সময় মালিক বিহীন ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে সেগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

  • সর্বশেষ