শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৫, ১০:৪২ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আজ গ্রু‌পের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকেও হারা‌তে চায় ঋতুপর্ণারা

নিজস্ব প্রতি‌বেদক : টানা দু‌টি বড় জয় নি‌য়ে এ‌শিয়ান কাপ ফুটব‌লের মূলপ‌র্বে আ‌গেই উ‌ঠে‌ছে বাংলা‌দেশের মে‌য়েরা,  আজ তৃতীয় ম‌্যচ‌টি স্রেফ নিয়ম রক্ষার,  বাংলা‌দেশ সময় বিকাল ৬টায় গ্রু‌পের শেষ ম‌্যা‌চে তুর্কমে‌নিস্তা‌নের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে বাংলা‌দেশ নারী দল,

মাঠে নামার আগে শেষ অনুশীলন সেরে অধিনায়ক আফঈদা বলেন, 'দেশবাসীর ভালোবাসা ও সমর্থন আমাদের অনুপ্রেরণা। দলের পরিবেশ খুব ভালো, সবার মন খুব ফুরফুরে। শেষ ম্যাচে আমরা জয়ের জন্যই মাঠে নামব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

এর আগে ফিফা র‍্যাংকিংয়ে অনেক এগিয়ে থাকা দুই প্রতিপক্ষ মায়ানমার (৫৫) ও বাহরাইন (৯২)-কে হারিয়ে মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ (র‍্যাংকিং ১২৮)। ইতিহাস গড়া এই অর্জনে দারুণ উচ্ছ্বসিত আফঈদা বলেন, 'এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। বাংলাদেশ নারী ফুটবল ইতিহাসে প্রথমবার এশিয়ান কাপে উঠেছে—এটা আমাদের জন্য বিশাল গর্বের। '

মূল পর্ব অনুষ্ঠিত হবে আগামী মার্চে অস্ট্রেলিয়ায়। সেখান থেকে সেরা ৬ দল পাবে ২০২৭ নারী বিশ্বকাপে খেলার টিকিট, যা হবে ব্রাজিলে। আফঈদার চোখ এখন আরও বড় স্বপ্নে—'আমি বাংলাদেশকে বিশ্বকাপের মঞ্চে দেখতে চাই। আমাদের সামনে সুযোগ আসছে, আমরা তা কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করব। 

দলের অন্যতম তারকা ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা মায়ানমারের বিপক্ষে ম্যাচে দুটি গোল করে জয়ের নায়িকা হন। বাফুফের প্রকাশিত ভিডিও বার্তায় তিনি বলেন, 'এই কোয়ালিফিকেশন আমাদের কাছে স্বপ্নের মতো। অনেক পরিশ্রমের ফল পেয়েছি, যা বলে বোঝানো যাবে না। আমরা এখনো উদযাপন করিনি, কারণ আরও একটি ম্যাচ বাকি। জয় দিয়ে শেষ করেই আমরা উদযাপন করতে চাই। 

মায়ানমারের বিপক্ষে জয়ের পর মাঠ থেকে সোজা ফোন গিয়েছিল তার মায়ের কাছে। আবেগময় ভঙ্গিতে ঋতুপর্ণা বলেন, “জেতার পর প্রথমে মাকে কল দেই। মা অসুস্থ, কিন্তু আমার গোলের কথা শুনে বলল, ‘এখন আর অসুস্থ লাগছে না’। পরিবারের সবার খুশি মুখটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। ”

বাংলাদেশ দল এখন শুধু ইতিহাস গড়েনি, সামনে তাকিয়ে আছে আরও বড় অর্জনের দিকে। আর সেই যাত্রায় শেষ ম্যাচটা জিতে একসঙ্গে উদযাপন করতে চায় গোটা দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়