শিরোনাম
◈ তেলের দাম ১৫০ ডলারে গেলে বৈশ্বিক মন্দা আসতে পারে: আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান ◈ ৪০ যাত্রী নিয়ে পদ্মায় বাস ডুবি: ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের স্বজনদের আহাজারি ◈ ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬৪ বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল ◈ ওয়া‌শিংটন‌কে কিম জং এর হু‌শিয়া‌রি, বুঝ‌তে পার‌ছেন পরমাণু অস্ত্র কেন প্রয়োজন? ইরান‌কে দেখ‌ছেন তো ◈ নবীন ফ্যাশনের ঘটনার নেপথ্যের কারণ জানালেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ চতুর্মুখী চাপে ট্রাম্প, যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ◈ পরকীয়ার গুঞ্জন, সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের ◈ বি‌শেষ নাম নি‌য়ে পা‌কিস্তান সুপার লি‌গে খেল‌বেন মুস্তাফিজ ও ইমন ◈ বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য! ◈ ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে খোলার নির্দেশ

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪, ০৮:৩৩ রাত
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবার দ্বিতীয় টেস্ট, বাংলাদেশের বিরুদ্ধে যে পরিকল্পনায় সিরিজ জিততে চায় ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টেস্ট শনিবার (৩০ নভেম্বর) শুরু হবে। বাংলাদেশ সময় রাত ৮টায় খেলা শুরু হবে। এর আগে অ্যান্টিগায় অনুষ্ঠিত প্রথম টেস্টে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এবার তাদের লক্ষ্য সিরিজ নিজেদের করে নেওয়া। জয়ের জন্য রণকৌশলও সাজিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টের মতোই পেস দিয়ে দ্বিতীয় টেস্টেও বাংলাদেশকে কাপন ধরাতে চায় ক্যারিবিয়ানরা। 

অ্যান্টিগায় চার পেসার নিয়ে মাঠে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। কেমার রোচ, আলজারি জোসেফ, সেডন সিলসের সাথে ছিলেন তরুণ শামার জোসেফ। দুই ইনিংসে চার পেসার মিলে তুলে নিয়েছেন ১৮ উইকেট। তাতেই প্রশংসা পাচ্ছেন ক্যারিবিয়ান পেসারররা। এবার সেই তালিকায় যোগ দিলেন দলটির উইকেটকিপার ব্যাটার জশুয়া ডি সিলভা।

তিনি বলেন, কেমার রোচ ও আলজারি জোসেফ পেস আক্রমণকে খুব ভালো নেতৃত্ব দিচ্ছে। শামার জোসেফের মতো নতুন মুখ আছে। জেডেন সিলস বেশ কিছুদিন ধরে খেলছে, তবে এখনও নিজের কাজটা শিখছে। সব মিলিয়ে পেস আক্রমণ নিজেদেরকে জানান দিচ্ছে। যে ভীতি জাগাচ্ছে তারা, ব্যাটসম্যানের চোখেই তা ফুটে উঠছে। ১৮ উইকেট নিয়েছে তারা। আমাদের জন্য ব্যাপারটি হলো, এই সুবিধাটা কাজে লাগানো এবং আশা করি, এই সেই পথ ধরে ২-০ ব্যবধানে সিরিজ জেতা।

প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক বলতে গেলে পেসাররা। দ্বিতীয় ম্যাচেও কী এমনটাই দেখা যাবে নাকি একাদশে যুক্ত হবেন একজন বাড়তি স্পিনার এমন প্রশ্নের জবাব দিয়েছেন ডি সিলভা। সেই সাথে তিনি মনে করেন, একাদশ যেমনই হোক যারা মাঠে নামবে সবাই সেরাটাই দেবে।

ডি সিলভা বলেন, সেটা অধিনায়ক ও প্রধান কোচ দেখবেন (স্পিনার নেওয়া হবে কি না) প্রথম টেস্টে চার পেসার আমাদের জন্য কাজে দিয়েছে। পরের টেস্টে একাদশ যেমনই হোক, আমি নিশ্চিত যে আবারও কাজটা ঠিকঠাক করতে পারবে। মাঠে যারাই নামব আমরা, সবাই নিজেদের সেরাটা দেব। স্পিনার কাউকে নেয়ার প্রয়োজন হলে, তা হবে। তারপরও আমাদের পেস আক্রমণ প্রতিপক্ষকে বিপাকে ফেলতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়