শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫ ◈ হবিগঞ্জের পর এবার সিলেটে এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা (ভিডিও) ◈ ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর, বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ◈ লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ◈ তীব্র তাপপ্রবাহে বিলিয়ন ডলারের ক্ষতি বাংলাদেশের অর্থনীতিতে: বিশ্বব্যাংক ◈ পরিবর্তন শুরু করতে হবে নিজেদের মধ্য থেকেই: মির্জা ফখরুল ◈ তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও সংঘর্ষের ভিডিও ভাইরাল, নিজের অবস্থান যা জানালেন ডাকসু নেতা (ভিডিও) ◈ এক বছরে জামায়াতের আয় কমে ২৩ কোটি ৬৮ লাখ, ব্যয় ছাড়াল ২৩ কোটি ৯১ লাখ ◈ ‘চায়নাম্যান স্পিনার’ ক্রিকেটের প্রতিভা থেকে চাঁদাবাজির সাম্রাজ্য, সামনে এলো ডেভিড ইমনের অপরাধের নেপথ্য কাহিনি ◈ ‌ফিফা ৪০ হাজার কোটি টাকায় বিশ্বকাপ বিক্রি কর‌তে চায়! বিতর্কে জড়িয়ে আ‌ছে ডোনাল্ড ট্রাম্পের নাম 

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪, ১১:৪৯ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর কঠিন হবে: কোচ ফিল সিমন্স

স্পোর্টস ডেস্ক: টাইগারদের কোচ হওয়ার পর থেকে জয়ের দেখা পেলেন না কোচ পিল সিমন্স। তিনি হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজও হারলো বাংলাদেশ। সামনে টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সফর। সেই সফর যে অনেক কঠিন হতে যাচ্ছে সেটা আগেভাগেই মনে করিয়ে দিলেন সিমন্স।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আশানরুপ খেলতে পারেনি বাংলাদেশ। ঘরের মাঠের সেই সিরিজটি বাংলাদেশের জন্য ছিল বেশ কঠিন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও উইকেট সহজ হবে না বলেই বিশ্বাস সিমন্সের। - ক্রিকফ্রেঞ্জি

২২ নভেম্বর টেস্ট দিয়ে শুরু হবে দুই ম্যাচের এই সিরিজটি। সিরিজের প্রথম টেস্টের ভেন্যু রাখা হয়েছে অ্যান্টিগায়। আর দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায়। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে ৮, ১০ ও ১২ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে সেন্ট কিটসে।

অ্যান্টিগা, জ্যামাইকা এবং সেন্ট কিটসের উইকেট নিয়ে আগেভাগেই সতর্কবার্তা দিলেন বাংলাদেশের প্রধান কোচ। শারজাহতে সদ্য সমাপ্ত সিরিজে বাংলাদেশ যেমন উইকেটে খেলেছে, তেমনটা দেখা যেতে পারে সেন্ট কিটসে, এমনটাও জানিয়ে দিলেন তিনি।

সিমন্স বলেন, আমি আশা করি সাউথ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজের মতো ক্রিকেট খেলাটা কঠিন হবে। আমার মনে হয় সেন্ট কিটসে আমরা এরকম কন্ডিশনেই ওয়ানডে খেলব। আমি জানি না সেন্ট ভিনসেন্টের উইকেট এখন কেমন। অনেক দিন ধরেই আমি সেখানে নেই।

কিন্তু অ্যান্টিগা এবং জ্যামাইকার টেস্ট ম্যাচ ভালো উইকেটে হবে। আমার মনে হয় কঠিন একটা সফর হবে এবং ছেলেরা সেটার জন্য মুখিয়ে আছে। আমরা সুবাই মুখিয়ে আছি দেখা যাক আমরা কি করতে পারি। দুর্ভাগ্যক্রমে আমাদের বেশ কয়েকটা ইনজুরি সমস্যা আছে। কিন্তু এটা অন্যদের জন্য একটা সুযোগ যে তারা কতটা প্রস্তুত।

একইসাথে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে হারের কারণও জানিয়েছেন সিমন্স। ২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের এক পর্যায়ে পাঁচ উইকেটে ১৮৮ রান ছিল আফগানদের। সেখান থেকে ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছান আজমতউল্লাহ ওমরযাই এবং মোহাম্মদ নবি।

৭৭ বলে তিনটি চার ও পাঁচটি ছক্কায় ৭০ রান তুলে অপরাজিত থাকেন ওমরযাই। অপরদিকে ২৭ বলে পাঁচটি চারে ৩৪ রান তুলে অপরাজিত থাকেন নবি। এই দুজনের জুটি ভাঙতে না পারাই কাল হয়েছে বাংলাদেশের জন্য, এমনটা মনে করেন সিমন্স।

তিনি বলেন, আমার মনে হয় যখন ওমরজাই ব্যাটিংয়ে এলো এবং গুরবাজের সঙ্গে জুটি গড়ল। তারা দুজনই ডেঞ্জারাস ব্যাটার। আমরা যদি ওই সময় উইকেট নিতে না পারতাম তারা বড় জুটি গড়তো। সেটাই হয়েছে, আমরা উইকেট নিতে পারিনি আর তারা জুটি গড়েছে।

এজন্যই আপনি এমনটা দেখেছেন। কিন্তু আমাকে যেটা বলতেই হবে লম্বা সময় পর শারজাহতে আমি এত ভালো উইকেট দেখলাম। কারণ প্রথম দুই ম্যাচে এখানে ব্যাটিং করা কঠিন ছিল। কিন্তু আজ ব্যাটিংয়ের জন্য উইকেট খুবই ভালো ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়