শিরোনাম
◈ দেশে জ্বালানি তেলের দাম বাড়ল, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন   ◈ হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের ◈ জানা গেল এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৪, ১২:২৪ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংলিশ ক্রিকেটার অ্যান্ডারসক কেন ৪২ বছর বয়সে আইপিএলে নাম দিলেন?

স্পোর্টস ডেস্ক: এই ইংলিশ ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে প্রায় ১ হাজার (৯৭৩) উইকেটের মালিক। কখনোই খেলেননি আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে। প্রকৃতপক্ষে জিমি অ্যান্ডারসনকে রঙিন পোশাকেই তাকে খুব একটা দেখা যায়নি। 

বয়সটা যখন ৪২, আন্তর্জাতিক ক্রিকেটেও পড়ন্ত বেলা। অথচ এখন কিনা আইপিএল খেলার ইচ্ছে ইংলিশ তারকার। সামনেই আইপিএলের মেগা নিলাম, দল পেতে আগ্রহী হিসেবে নাম লিখিয়েছেন। - ডেইলি ক্রিকেট
টেস্টে একমাত্র পেসার হিসেবে ৭০০ এর বেশি উইকেটের মালিক জানালেন কেন এই অবেলায় খেলতে চান আইপিএল। নিজের জ্ঞান ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে চান জিমি।

তিনি যেমনটা বলছিলেন, 'আমার মনে হয় এখনও আমি খেলার ক্ষমতা রয়েছে। আইপিএলে কোনও দিন খেলিনি। এই অভিজ্ঞতা আমাকে আরও কিছু দিন খেলা চালিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।'

ইতোমধ্যে ইংল্যান্ডের মেন্টর হিসেবে কাজ করেছেন এই পেসার। অথচ খেলতে চান আইপিএল। তার দর্শনটা অবশ্য আলাদা। আইপিএলে খেলে কোচিং ক্যারিয়ারের জন্যই জ্ঞান সমৃদ্ধ করতে চান।

তিনি জানান, 'আমি কয়েক দিন কোচিং করিয়েছি। ইংল্যান্ড দলের মেন্টর ছিলাম। ভবিষ্যতে সুযোগ পেলে কোচিং করাতে পারি। আইপিএল খেললে ক্রিকেটের জ্ঞান আরও কিছুটা বাড়বে। সেই জ্ঞান ভবিষ্যতে কাজে লাগবে।'
এবারের আইপিএল নিলামের জন্য অ্যান্ডারসনের ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ কোটি ২৫ লাখ রুপি। আগামী ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে আইপিএল নিলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়