শিরোনাম
◈ মহাকাশ গবেষণায় জোর: আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশ ◈ ইবোলা সতর্কতায় ভারতে সব আন্তর্জাতিক যাত্রীর জন্য বাধ্যতামূলক এয়ার সুভিধা ২.০ ◈ কোনো দেশের সরকারপ্রধান আরেক দেশের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যায় না, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই: পররাষ্ট্রমন্ত্রী ◈ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পর এবার দক্ষিণ কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে ◈ বাংলাদেশ থেকে চীন কে‌নো কাঁঠাল নিতে চায়? ◈ বজ্রপাতে ১২ বছরে প্রাণ গেল ৩৮৬০ জনের, সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল ◈ মেসির রেকর্ড গড়া গোলে টানা তিন জয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার ◈ গোলশূন্য ড্রয়ে গ্রুপসেরা কলম্বিয়া, রানার্সআপ পর্তুগাল ◈ গলায় ইট বেঁধে কুকুর নদীতে নিক্ষেপ: প্রধানমন্ত্রীর নির্দেশের পর অভিযুক্ত গ্রেপ্তার ◈ ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, ‘পূর্ণ শক্তি প্রয়োগ হলে অস্তিত্বই থাকবে না’

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬, ০৮:৩০ রাত
আপডেট : ২৭ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুড়িচংয়ের নিমসারে হবে আধুনিক সবজি সংরক্ষণাগার: কৃষি মন্ত্রী হাজী ইয়াছিন

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, সরকার কৃষকবান্ধব নীতি অনুসরণ করছে এবং দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত। কৃষি খাত শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতিও টেকসইভাবে শক্তিশালী হবে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের হরিনধরা এলাকায় গোমতী নদী ও জৈন্তার খাল পরিদর্শন শেষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষকরা কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করলেও বাজারে সিন্ডিকেটের কারণে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে সার, বীজ ও কীটনাশকসহ কৃষি উপকরণ উচ্চমূল্যে কিনতে বাধ্য হচ্ছেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আরও বলেন, কৃষকদের সহায়তার জন্য সরকার কৃষি কার্ড চালু করেছে। এর মাধ্যমে কৃষকরা ভর্তুকি ও বিভিন্ন সরকারি সুবিধা পাচ্ছেন, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্ত্রী উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করেছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এ সময় তিনি ঘোষণা দেন, অঞ্চলের অন্যতম বৃহৎ নিমসার সবজি বাজারে দ্রুত একটি আধুনিক সবজি সংরক্ষণাগার নির্মাণ করা হবে। এর ফলে কৃষকরা তাদের উৎপাদিত সবজি সংরক্ষণ করে সুবিধাজনক সময়ে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবেন। এতে একদিকে যেমন কৃষকের ক্ষতি কমবে, অন্যদিকে স্থানীয় কৃষি অর্থনীতি আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন। বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এছাড়াও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল ও আবু নাসের

মুন্সি, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন, উপজেলা
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের সভাপতি স্বপন আহমেদ পাখি এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়