শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬, ০৮:৪৩ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষক নিহত

নুর উদ্দিন, সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলার তাহিরপুর,জামালগঞ্জ, দিরাই ও ধর্মপাশা  এই চার উপজেলায় পৃথক পৃথক বজ্রপাতে ৫ কৃষক নিহত হয়েছেন।  

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে হাওরে কাজ করার সময় বজ্রপাতে  তারা নিহত হন। এতে আরও চার কৃষক গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন তাহিরপুর সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের আবু বক্কর সিদ্দিক এর পুত্র  আবুল কালাম  (২৫)। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।

জামালগঞ্জ সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের নুরুজ্জামান এবং ধর্মপাশা উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের হাবিবুর রহমান এবং জয় শ্রী ইউনিয়নের সরস্বতী পুর গ্রামের রহমত আলী( ১৩)।এ সময় জয়নাল ও আসমা নামে দুজন আহত হয়েছেন। দিরাই উপজেলার পেরুয়া আশনাবাজ গ্রামের লিটন মিয়া-(৩৮) ও বজ্রপাতে  নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাহিরপুরের মাটিয়ান হাওরে একটি হাঁসের খামারে কাজ করার সময় বজ্রপাতে আবু বক্কর  সিদ্দিক ঘটনাস্থলেই প্রাণ হারান এবং তাঁর সাথে থাকা নূর মোহাম্মদ গুরুতর আহত হন।

দুপুরে জামালগঞ্জের পাকনার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে নুরুজ্জামান ও তাঁর চাচাতো ভাই তোফাজ্জল আহত হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক নুরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। আহত তোফাজ্জল ও নূর মোহাম্মদকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। ধর্মপাশার টগার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ হারান কৃষক হাবিবুর রহমান। রহমত আলী নামে কলেজ ছাত্র ও ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান।

  • সর্বশেষ