শিরোনাম
◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ ◈ জাল কাগজে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার বের করে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ ◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল  ◈ উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার, সমস্যা নিরসনে ১৩ দফা পদক্ষেপ: সংসদে প্রধানমন্ত্রী ◈ ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী ◈ বিগত সরকারের প্রকল্পে দুর্নীতি, তদন্ত শেষে ব্যবস্থা: প্রধানমন্ত্রী ◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৭:৩৫ সকাল
আপডেট : ০৮ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঠে আসতে দেরি করায় ম্যানসিটি ৩১ কোটি টাকা জরিমানা

স্পোর্টস ডেস্ক : নির্ধারিত সময়ে মাঠে আসাটাই নিয়ম। কিন্তু এই নিয়মের তোয়াক্কা করেনি ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটি।ম্যাচের পর ম্যাচ দেরিতে মাঠে এসেছে তারা। কোনো প্রথমার্ধে দেরিতে এসেছে আবার কখনো দ্বিতীয়ার্ধে। এ কারণে ম্যানচেস্টার সিটিকে জরিমানা করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ২০২২-২৩ ও ২০২৩-২৪ মৌসুমে মোট ২২ বার নির্ধারিত সময় পার করার কারণে মোট ২০ লাখ ৯০ হাজার পাউন্ড জরিমানা হয়েছে দলটির। যা বাংলাদেশি মুদ্রায় ৩১ কোটি ৫০ লাখ টাকার বেশি।

জরিমানার আওতায় থাকা দুই মৌসুমসহ সর্বশেষ চার বছরই প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে সিটি। খেলা শুরুর বিলম্বের দায় স্বীকার করে সাজা মেনে নিয়েছে ক্লাবটি।

প্রিমিয়ার লিগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের শুরুতে বিলম্বের বেশ কিছু ঘটনার শাস্তির বিষয়ে লিগ কর্তৃপক্ষ ও ম্যানচেস্টার সিটি সমঝোতায় এসেছে। ‘২০২২-২৩ ও ২০২৩-২৪ মৌসুমে প্রিমিয়ার লিগের ম্যাচ–সম্পর্কিত নিয়মের লঙ্ঘন’ করা হয়েছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, সিটি প্রিমিয়ার লিগ আইনের এল৩৩ ধারা ভঙ্গ করেছে। সংশ্লিষ্ট ধারায় ‘যথাযথ কারণ ছাড়া কিক-অফ (ম্যাচের শুরু) ও রি-স্টার্টে (সাধারণত দ্বিতীয়ার্ধের শুরু) বিলম্বের ক্ষেত্রে শাস্তি আরোপের বিধান আছে।

উল্লিখিত দুই মৌসুমে সিটি মোট ২২ বার নির্ধারিত সময়ের পর খেলা শুরু করে। এর বেশির ভাগ এক থেকে দুই মিনিটের মধ্যে। সবচেয়ে বেশি দেরি করা হয় ২০২৩-২৪ মৌসুমে ইতিহাদে ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচে। সেদিন খেলা শুরু করা হয় ২ মিনিট ৪৬ সেকেন্ড দেরিতে। এটি ছিল প্রিমিয়ার লিগ মৌসুমের শেষ দিন। ওয়েস্ট হামের বিপক্ষে সিটির সমীকরণ ছিল লিগ জিততে ম্যাচ জিততেই হবে। ড্র করলে বা হারলেই তাকিয়ে থাকতে হবে একই সময়ে শুরু হওয়া আর্সেনাল-এভারটন ম্যাচের দিকে।

সেদিন ওয়েস্ট হামকে ৩-১ গোলে হারিয়ে টানা চতুর্থ লিগ শিরোপা জেতে সিটি।

  • সর্বশেষ