শিরোনাম
◈ রাষ্ট্রপতি হলে কি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে হয়? ◈ বাংলাদেশে নিজেদের গোপন নেটওয়ার্ক গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা ◈ বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, গ্যাস সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা ◈ র‍্যাবের টিএফআই সেলে পৈশাচিক নির্যাতন: ট্রাইব্যুনালে চিকিৎসকের চাঞ্চল্যকর জবানবন্দি ◈ সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ ◈ লালদিয়া কনটেইনার টার্মিনাল হবে আধুনিক ও পরিবেশবান্ধব: নৌপরিবহন মন্ত্রী ◈ সিসিটিভিতে মারধরের দৃশ্য, ছাত্রদল নেতার ঘটনায় ইউএনও বদলি ◈ ৭ জেলায় সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ ২৬ আগস্ট সরকারি ছুটি থাকছে ◈ স্থানীয় নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ কাজের নির্দেশ তারেক রহমানের

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ০৪:৪৮ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব-আফ্রিদিদের এলিট ক্লাবে জায়গা পেলেন বেন স্টোকস

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট ক্যারিয়ারে দুর্দান্ত পারফরম্যান্স করে নানা রেকর্ড করেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। এর মধ্যে অনেক রেকর্ড রয়েছে যেখানে তার ধারে কাছে কেউ নেই।

তবে ১০ হাজার রান ও ৩০০ উইকেটের ডাবলের ক্লাবে সাকিবের সঙ্গে আছেন শহীদ আফ্রিদি, সনাথ জয়াসুরিয়ার মতো কিংবদন্তিরা। এবার এই এলিট ক্লাবে ষষ্ঠ অলরাউন্ডার হিসেবে নাম লেখালেন ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস।

স্টোকসের টেস্টে ২০০ ও আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০, দুটি মাইলফলক ছুঁতে দরকার ছিল ২ উইকেট। লর্ডসে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টেই জোড়া মাইলফলক স্পর্শ করলেন স্টোকস।

উইন্ডিজের দ্বিতীয় ইনিংসের ১২তম ওভারের তৃতীয় বলে কার্ক ম্যাকেঞ্জিকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ২০০তম উইকেট পেলেন স্টোকস। এরই মধ্যদিয়ে এই ইংলিশ অলরাউন্ডারের সেটা ৩০০তম আন্তর্জাতিক উইকেট। 

আর তাতে তাতে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান ও ৩০০ উইকেটের ডাবল ছুঁয়েছেন স্টোকস। স্টোকসের আগে এই এলিট ক্লাবে নাম লিখিয়েছেন সাকিব, আফ্রিদি, জয়াসুরিয়া, কার্ল হুপার ও জ্যাক ক্যালিস। -চ্যানেল২৪

তবে এই তালিকায় সাকিব বাকিদের চেয়ে অনেক এগিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে ক্যালিস করেছেন ২৫৫৩৪ রান ও ৫৭৭ উইকেট। দক্ষিণ আফ্রিকার হয়ে ১৯ বছরের ক্যারিয়ারে ৫১৯ ম্যাচ খেলেছেন ক্যালিস।

অন্যদিকে, ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় সাকিবের। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ৪৪৩ ম্যাচে নিয়েছেন ৭০৩ উইকেট। ক্যালিসের চেয়ে উইকেটে এগিয়ে থাকলেও রানে অনেক পিছিয়ে সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব  করেছেন ১৪৬২৬ রান।


আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও ৩০০ উইকেটের এলিট ক্লাবের খেলোয়াড়দের তালিকা:
                                           

                                                         রান              উইকেট

সাকিব আল হাসান (বাংলাদেশ)     -১৪৬২৬           -৭০৩

জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)    -২৫৫৩৪           -৫৭৭

সনাথ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা)             -২১০৩২           -৪৪০

শহীদ আফ্রিদি (পাকিস্তান)             -১১১৯৬           -৫৪১

কার্ল হুপার (ওয়েস্ট ইন্ডিজ)           - ১১৫০৩          - ৩০৭

বেন স্টোকস (ইংল্যান্ড)                 -১০৩৬৮           -৩০১

  • সর্বশেষ
  • জনপ্রিয়