শিরোনাম
◈ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সাংবাদিকদের প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ পাহাড়ি ঢল-বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যার ঝুঁকি, সতর্ক করল পূর্বাভাস কেন্দ্র ◈ গরুর মাংসের অস্বাভাবিক রং পরিবর্তন, ইউএনও কার্যালয় থেকে থানায় বেকারি কর্মীরা (ভিডিও) ◈ সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, পুলিশ হেফাজতে নারী ◈ গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন ইসি মাছউদ ◈ বিনিয়োগবান্ধব সংস্কার চলছে, বাংলাদেশে বিনিয়োগ করুন, আমরা পাশে আছি: বিদেশি উদ্যোক্তাদের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা ◈ বহিষ্কারের পর ফের ভাইরাল গাজী নজরুলের নতুন ভিডিও, হোটেলে নারীর সঙ্গে দেখা গেল ◈ প্রবাসীদের জন্য সুখবর: বিদেশে থাকা বাংলাদেশিদের পাসপোর্ট সংশোধনের সময় আরও ৬ মাস বাড়ল ◈ নৌবাহিনীর প্রধান হিসেবে র‌্যাঙ্ক ব্যাজ পেলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৭:৪০ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোপায় আর্জেন্টিনা ও কলম্বিয়া দ্বৈরথের ইতিহাস 

স্পোর্টস ডেস্ক: লাতিন আমেরিকার দুই দেশ আর্জেন্টিনা ও কলম্বিয়া কোপা আমেরিকা কাপ ফুটবলের ফাইনালে উঠেছে। 

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কানাডাকে হারিয়ে ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী উরুগুয়েকে বিদায় করে আজেন্টিনার প্রতিপক্ষ হয়েছে কলম্বিয়া। আগামী ১৫ জুলাই সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে তারা।

দুই ফাইনালিস্টের মধ্যে সব দিক থেকে এগিয়ে থাকবে মেসির আর্জেন্টিনা। তবে সাম্প্রতিক  পারফরম্যান্স বিবেচনায় কলম্বিয়াও ছেড়ে কথা বলছে না। ২৮ ম্যাচ ধরে অপরাজিত তারা।

কাতার বিশ্বকাপের পর আর হারেনি হামেস রদ্রিগেজের দল কলম্বিয়া। অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১০ ম্যাচে অপরাজিত। সবশেষ ২০২৩ সালে বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের কাছে হেরেছিলো মেসিরা। 

২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া।

শেষবার ২০০১ সালে ফাইনালে মেক্সিকোকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। অন্যদিকে শেষ আট কোপা আমেরিকায় ছয়বার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে শিরোপা জিতেছে একটি ২০২১ সালে।
এর আগে ফাইনালে দুই দলের দেখা হয়েছিল একবার।  ১৯৯১ সালের সেই ফাইনালে ২-১ গোলে জয় নিয়ে ফেরে আর্জেন্টিনা। ফাইনাল ছাড়াও ম্যাচ জেতার দিক দিয়েও এগিয়ে আলবিসেলেস্তারা। ১৮ বারের দেখায় আর্জেন্টিনা ৭ জয়ের বিপরীতে ৪ জয় কলম্বিয়ার। বাকি ৭টি ম্যাচ ড্র হয়েছে।

এবারের কোপা আমেরিকায় পাঁচ ম্যাচ করে খেলে এখন পর্যন্ত অপরাজিত  আর্জেন্টিনা ও কলম্বিয়া। সমান চার জয় আর এক ড্র দুই দলের। কলম্বিয়া ১২ গোল দিয়ে হজম করেছে ১টি গোল। অন্যদিকে আর্জেন্টিনা ৮ গোল দিয়ে তারাও হজম করেছে একটি গোল।  

এবারের ফাইনালে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। একদিকে আর্জেন্টিনা তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চাইবে। অন্যদিকে ১৯৯১ সালের ফাইনালে হারের প্রতিশোধ নিতে চাইবে কলম্বিয়া। 

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়