শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৪ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের অরুণাচলকে নিজ ভূখণ্ডে অন্তর্ভুক্ত করতে চায় চীন: মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়

ভারতের অরুণাচল প্রদেশকে নিজ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে চায় চীন- সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বার্ষিক প্রতিবেদন জমা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই আকাঙ্ক্ষাকে চীনা নেতাদের ‘মূল লক্ষ্য’ হিসেবে অভিহিত করেছে তারা।

অরুণাচল ছাড়াও তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো অংশে নিজেদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করতে চায় বেইজিং। তাদের লক্ষ্য হলো- ২০৪৯ সালের মধ্যে ‘চীনা জাতির মহান পুনর্জাগরণ’ অর্জন করা। আর এই মহান পুনর্জাগরণের মধ্যে ভারতের অরুণাচল, তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ রয়েছে।

advertisement

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মহান পুনর্জাগরণের ক্ষেত্রে তাইওয়ানকে চীনের সঙ্গে যুক্ত করা একটি ‘স্বাভাবিক প্রয়োজনীয়তা’ মনে করে চীন।

নতুন লক্ষ্য অনুযায়ী, পুনর্জাগরণকৃত চীন বিশ্বব্যাপী উঁচুস্তরে কাজ করবে এবং এমন একটি সেনাবাহিনী তৈরি করবে, যারা যেকোনও অভিযানে লড়াই করা ও জিততে পারবে। একইসঙ্গে ভৌগলিক অখণ্ডতা, নিরাপত্তা ও উন্নয়নমূলক স্বার্থ রক্ষা করবে।

advertisement

এছাড়া প্রতিবেদনে পাকিস্তান ও চীনের সম্পর্কও গুরুত্ব পেয়েছে। এতে বলা হয়েছে, ইসলামাবাদের সঙ্গে সামরিক সম্পর্ক গভীর করছে বেইজিং। তারা যৌথভাবে জেএফ-১৭ যুদ্ধবিমান তৈরি করছে। অপরদিকে পাকিস্তানই চীনের একমাত্র ক্রেতা যারা জে-১০ যুদ্ধবিমান কিনতে পারছে।

পাকিস্তানের পাশাপাশি আর কিছু দেশকে চীন ড্রোনসহ অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরমধ্যে ৩ বিলিয়ন ডলারে পাকিস্তানের কাছে আটটি ইউয়ান-ক্লাস সাবমেরিন বিক্রির কথা বলা হয়েছে।

advertisement

এর পাশাপাশি চীনের লিবারেশন আর্মি পাকিস্তানে সামরিক ঘাঁটি স্থাপনের কথাও ভাবছে বলে বলা হয়েছে প্রতিবেদনে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ