শিরোনাম
◈ ইয়াবা পাচারে বদলেছে রুট, বাড়ছে রেল-নৌ ও পাহাড়ি পথের ব্যবহার ◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা ◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৬ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কম্বোডিয়া সীমান্তে বিষ্ণুর বিশাল মূর্তি ধ্বংস করল থাইল্যান্ড

থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে চলমান সংঘর্ষের মাঝে বিতর্কিত সীমান্ত এলাকায় বিষ্ণুর একটি মূর্তি ধ্বংস করা হয়েছে। এ নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বার্তা সংস্থা এএফপির উদ্ধৃতি করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, কম্বোডিয়ার একটি পাহাড়ের ওপরে অবস্থিত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান 'প্রিয়াহ ভিহিয়ার'-এর একজন মুখপাত্র লিম চানপানহা মূর্তি ভাঙার কথা নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, মূর্তিটি কম্বোডিয়ার ভূখণ্ডের ভেতরে আন সেস এলাকায় অবস্থিত। ২০১৪ সালে নির্মিত বিষ্ণু মূর্তিটি থাইল্যান্ডের সীমান্ত থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত। গত সোমবার এটি ভেঙে ফেলা হয়েছে।

চানপানহা বলেন, 'বৌদ্ধ ও হিন্দু অনুসারীদের পূজা করা প্রাচীন মন্দির এবং মূর্তি ধ্বংসের নিন্দা জানাই।'

advertisement

এনডিটিভির প্রতিবেদন অনুসারে, থাই কর্তৃপক্ষ এখনো এই ঘটনার কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ধ্বংসের ভিডিও ভাইরাল

ব্যাকহো লোডার ব্যবহার করে মূর্তি ভাঙার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এএফপি জানিয়েছে, ভাইরাল ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করার কোনো লক্ষণ দেখা যায়নি।

ব্যাংককে অবস্থিত ভারতীয় দূতাবাসের একজন গণমাধ্যম প্রতিনিধি এএফপিকে জানিয়েছেন, এই ঘটনা সম্পর্কে নয়াদিল্লি এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে সংঘাতের সর্বশেষ তথ্য অনুসারে, দুই প্রতিবেশীর সামরিক কর্মকর্তারা যুদ্ধবিরতি পুনরায় শুরু করার বিষয়ে আলোচনা শুরু করেছেন।

থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সুরাসান্ত কংসিরি বলেছেন, আজ বুধবার (২৪ ডিসেম্বর) জেনারেল বর্ডার কমিটির বৈঠক শুরু হবে, যা তিন দিন স্থায়ী হবে। এটি একটি চুক্তির পথ প্রশস্ত করতে পারে।

গত ১৬ দিনের ভয়াবহ সীমান্ত সংঘর্ষে ইতোমধ্যে কমপক্ষে ৮৬ জন নিহত হয়েছে।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ