শিরোনাম
◈ বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ ◈ ভিসাকে দেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ভারতে শেখ হাসিনার অবস্থান যেভাবে জটিল করছে বাংলাদেশ-ভারত সম্পর্ক ◈ শিক্ষক নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: গুজব না ছড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর ◈ ভারতের ‘র’ প্রধানের সফর: নিয়মিত কূটনৈতিক কার্যক্রম, জল্পনার অবকাশ নেই ◈ সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা ◈ ভূমধ্যসাগরে দুই দিন তিন রাত ভাসার পর উদ্ধার ১৫ বাংলাদেশি ◈ ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, বাতিল ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা ◈ ভুয়া কনের ফাঁদে নিঃসঙ্গ চীনা পুরুষেরা, গড়ে উঠেছে প্রতারক ম্যাচমেকিং (ভিডিও) ◈ পশ্চিমবঙ্গে ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’: আদালতের বাইরে আটক ও বিচার ছাড়াই বাংলাদেশিদের ‘পুশব্যাক’

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ০২:০৬ রাত
আপডেট : ১৬ মে, ২০২৪, ০৬:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের পথে বাংলাদেশ দল

আহমেদ ফয়সাল: [২] আগামী ২ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বৈশ্বিক এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে ২০টি দল। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশের গ্রুপ সঙ্গী শ্রীলঙ্কা। বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে অ্যামিরেটস এয়ারলাইন্সে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য রওনা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

[৩] দেশ ছাড়ার আগে বুধবার দুপুরে মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশন করেন বিশ্বকাপ দলে ডাক পাওয়া ১৫ ক্রিকেটার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, বিসিবির সিও নিজাম উদ্দিন চৌধুরী, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফের সদস্যরা।

[৪] বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল। সিরিজের প্রথম শুরু হবে আগামী ২১ মে। এরপর সিরিজের বাকি দুই ম্যাচ ২৩ ও ২৫ মে। সিরিজের সবগুলো ম্যাচই রাখা হয়েছে হিউস্টনের প্রেইরি ভিউতে। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এই সিরিজ শেষ করেই বিশ্বকাপে নেমে পড়বে লাল-সবুজের প্রতিনিধিরা।

[৫] টি-টোয়েন্টি বিশ্বকাপে ডি গ্রুপে রয়েছে বাংলাদেশ। টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ডালাসে ৭ জুন ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগররা। এরপর ১০ জুন নিউ ইয়র্কে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে হাথুরুসিংহের শিষ্যরা। ১৩ জুন তৃতীয় ম্যাচে সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। একই ভেন্যুতে গ্রুপপর্বের শেষ ম্যাচে ১৬ জুন নেপালকে মোকাবেলা করবে শান্ত-সাকিবরা। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়