শিরোনাম
◈ সারাদেশে লোডশেডিং, নেপথ্যে অটোরিকশার ব্যাটারি চার্জিং! ◈ চোরাচালান থেকে অপরাধী শনাক্ত, শাহজালাল বিমানবন্দরে বাড়ছে এআই প্রযুক্তির ব্যবহার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস এবং দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি: রণধীর জয়সোয়াল ◈ দেশে হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ৮৮০ ◈ আখেরি চাহার সোম্বা বুধবার, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ◈ প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ভবনের ফটকে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা ◈ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট ◈ রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ সরাসরি সম্প্রচার হবে: ইসি সচিব ◈ ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোটগ্রহণ হবে যেভাবে ◈ জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে সরকারের আগ্রহ: জ্বালানি মন্ত্রী

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে

টানা তিন সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। গ্রুপপর্বে হংকংকে হারিয়ে শুভ সূচনা করলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে বড় ধাক্কা খেলো টাইগাররা। এই হারের ফলে সুপার ফোরে যাওয়ার পথ কঠিন হয়ে গেছে লিটন-মুস্তাফিজদের জন্য।

শনিবার (১৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৫৩ রানে ৫ উইকেট হারানো দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন জাকের আলি ও শামিম হোসেন। তবে তাদের সংগ্রহ করা ১৪০ রানের টার্গেট লঙ্কানরা সহজেই পেরিয়ে যায়।

বর্তমানে দুই ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। সমান ২ পয়েন্ট নিয়ে শীর্ষে আফগানিস্তান এবং দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা, তবে নেট রানরেটে তারা এগিয়ে আছে।

বাংলাদেশের সুপার ফোরে যেতে হলে আগামী ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে। একইসঙ্গে শ্রীলঙ্কার জন্য প্রার্থনা করতে হবে যেন আফগানদের বিপক্ষে জয়ী হয়। তাতে বাংলাদেশ পাবে ৪ পয়েন্ট, শ্রীলঙ্কা ৬ পয়েন্ট এবং আফগানিস্তান ২ পয়েন্টে থেকে বিদায় নেবে।

তবে আফগানদের কাছে হারলে কার্যত শেষ হয়ে যাবে বাংলাদেশের সুপার ফোরের স্বপ্ন। একমাত্র ভরসা তখন হবে হংকংয়ের অঘটন, যদি তারা শ্রীলঙ্কাকে হারায় এবং আফগানিস্তানও লঙ্কানদের হারায়, তবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার পয়েন্ট সমান হবে। সে ক্ষেত্রে নেট রানরেট নির্ধারণ করবে কারা যাবে পরের রাউন্ডে।

তাই বলা যায় বাংলাদেশের ভাগ্য নির্ভর করছে আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচে জয় এবং অন্য ম্যাচগুলোর ফলাফলের ওপর। এখন দেখার বিষয়, টাইগাররা কি না পারবে কঠিন সমীকরণ মিলিয়ে সুপার ফোরে জায়গা করে নিতে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়