শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৪, ০৩:০৮ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৪, ০৩:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ২-০ গোলে হারলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ঘরের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলে হেরে শীর্ষে ফেরার সুযোগ হারালো আর্সেনাল। একই দিনে শিরোপা প্রত্যাশী দুই দল আর্সেনাল ও লিভারপুলের হারে ২ পয়েন্ট এগিয়ে সিটির পয়েন্ট ৭৩। ৭১ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আর্সেনাল ও লিভারপুল।

মিকেল আর্তেতার দলের শিরোপা স্বপ্নে ধাক্কা দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা জোরাল করল অ্যাস্টন ভিলা। ৩৩ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ভিলা।

ম্যাচের ৩৮তম মিনিটে এগিয়েও যেতে পারত ভিলা। ওলি ওয়াটকিন্সের শট ব্যর্থ হয় দূরের পোস্টে লেগে। প্রথমার্ধে ৫৬ শতাংশ সময় বল দখলে রাখা আর্সেনাল গোলের জন্য নেয় ১৪ শট, এর তিনটি ছিল লক্ষ্যে। এর বিপরীতে ভিলার ছয় শটের কোনোটিই ছিল না লক্ষ্যে।

বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৬৩ তম মিনিটে জেসুসের শট ঝাঁপিয়ে ঠেকান মার্তিনেস। সময় গড়ানোর সঙ্গে যেন এলোমেলো হতে থাকে আর্সেনাল। ৮৪তম মিনিটে পিছিয়ে পড়ে তারা।

লুকাস দিনিয়ের নিচু ক্রসে পা ছোঁয়াতে পারেননি দুই দলের কেউ। দূরের পোস্টে পেয়ে যান অরক্ষিত লিওন বেইলি। ঠাণ্ডা মাথায় পোস্ট ঘেঁষে বল জালে পাঠান তিনি। ঝাঁপিয়েও নাগাল পাননি আর্সেনাল গোলরক্ষক। -বিডিনিউজ

পিছিয়ে পড়ার পর গোলের জন্য আরও বেশি মরিয়া হয়ে যায় আর্সেনাল। অতি আক্রমণাত্মক হতে গিয়েই ৮৭তম মিনিটে হজম করে আরেকটি গোল। অনেকটা সময় সঙ্গে লেগে থাকলেও তেমন কিছু করতে পারেননি এমিল স্মিথ-রো। তাকে এড়িয়ে চমৎকার ফিনিশিংয়ে ঠিকানা খুঁজে নেন ওয়াটকিন্স।

এএফ/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়