শিরোনাম
◈ বাংলাদেশে কী পরিবর্তন এসেছে গুম প্রতিরোধে? ◈ বজ্রবৃষ্টি হ‌তে পা‌রে ঢাকায়, ৮ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা ◈ হালাল পণ্যের ট্রিলিয়ন ডলারের বিশ্ববাজার, বাংলাদেশ কেন পিছিয়ে? ◈ এনবিআরের অনুমতির অপেক্ষায় ২ বছর, ফিরতে পারছে না ভারতীয় দুই জাহাজ ◈ নেদারল‌্যান্ড‌সের আধিপত্য ভেঙে মেয়েদের হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ◈ বাংলাদেশ সফরে আসতে ইংল‌্যান্ড টাকার চিন্তা করছে না! ◈ অবশেষে দেশে আসছে ডিজিটাল ব্যাংক, অনুমোদন পেতে যাচ্ছে ৮ প্রতিষ্ঠান ◈ ইরান ও যুক্তরাষ্ট্রকে সংঘাত থেকে বের হওয়ার পথ বাতলে দিল চীন ◈ সিআইপি হওয়ার নতুন নীতিমালা: যোগ্যতা, সুবিধা ও অযোগ্যতার তালিকা ◈ নামিবিয়ার কাছে পরাস্ত হওয়ার পর জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াল দ‌ক্ষিণ আ‌ফ্রিকা 

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৪, ০৩:০৪ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৪, ০৩:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল

আহমেদ ফয়সাল: নতুন বছরটা ভালো কাটছে না বাংলাদেশ ক্রিকেট দলের। শুরুটা করে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে হার দিয়ে। এরপর ওয়ানডে সিরিজে নাজমুল হোসেন শান্তরা ঘুরে দাড়ালেও টেস্টে হয়েছে ভরাডুবি। এদিকে প্রথমবারের মতো বাংলাদেশে সিরিজ খেলতে এসেছিল বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নারী দল। শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেলো না নিগার সুলতানা জ্যোতিরা। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিকরা।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার দেওয়া ১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা ১৮.১ ওভারে ৭৮ রানে গুটিয়ে যায়। পুরো সফরে যা বাংলাদেশের মেয়েদের সর্বনিম্ন স্কোর। বাংলাদেশ হেরেছে ৭৭ রানে।

শুরতেই দলীয় ৪ রানে মুরশিদাকে হারিয়ে ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। আগের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং উপহার দেওয়া দিলারা আক্তার এদিন কিছুটা ধীরগতিতেই খেলেছেন। তাকে একপ্রান্তে রেখে আসা যাওয়া করেছেন রিতু মণি, স্বর্ণা আক্তাররা। রিতুর ব্যাট থেকে এসেছে ১০ রান। আর স্বর্ণা আউট শূন্য রানেই। 

দিলারা নিজেও বড় করতে পারেননি স্কোর। ১৮ বলে ১২ করে অ্যাশলি গার্ডনারের শিকার হয়েছেন এই ওপেনার। রাবেয়া খান এবং ফাহিমা খাতুনও দ্রুত ফিরে গেলে ৫০ রানের আগেই অলআউটের শঙ্কায় পড়ে যায় মেয়েরা। একাই লড়াই চালিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে সঙ্গ পাননি কাউকে। শেষে নামা ফারিহা তৃষ্ণা তাকে কিছুটা সঙ্গ দিয়েছেন। 

তবে শেষ পর্যন্ত ৩২ রানে আউট হয়েছেন জ্যোতি। ৫ চারে সাজিয়েছেন নিজের ইনিংস। জর্জিয়া ওয়্যারহ্যামের বলে বোল্ড হলে ৭৮ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে এলিসা হিলির কল্যাণে উড়ন্ত সূচনা পায় অস্ট্রেলিয়া। হিলি ৪৫ রানের ইনিংস খেলেন। মাঝের ওভারে নাহিদার তিন উইকেটে কিছুটা হলেও অজিদের লাগাম টেনে ধরে বাংলাদেশের মেয়েরা। শেষদিকে গ্রেস হ্যারিস (১৯) এবং তাহলিয়া ম্যাকগ্রা (৪৩) রানে ভর কে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৫৫ রান।

  • সর্বশেষ