শিরোনাম
◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৪, ০১:৩৩ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৪, ০৪:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশকে ১৫৬ রানের লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া নারী দল

স্পোর্টস ডেস্ক: ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর টানা দুই হারে ইতোমধ্যে টি-টোয়েন্টি সিরিজও খুইয়েছে বাংলাদেশ। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে আরেকটি হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামে নিগার সুলতানা জ্যোতিরা।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার খেলায় ৬ উইকেটে ১৫৫ রানের পুঁজি পায় অজি দল। বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ১৫৬ রান।

ওপেনিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে এলিসা হিলি ও বেথ মুনি। মুনি ১০ রান করে শরিফা খাতুনের বলে জ্যোতির গ্লাভসে আটকা পড়েন। অন্যদিকে ঝড়ো ব্যাটিং করেন এলিসা। ২৯ বলে ২ ছক্কা ও ৬ চারে সর্বোচ্চ ৪৫ রান করা এলিসা নাহিদা আক্তারের বলে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন।

দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেন ম্যাকগার্থ। এছাড়া হ্যারিস ১৯, গার্ডনার ১৬, এলিস পেরি ৮ ও ওয়ারহ্যামের ৪ রানে ভর করে ১৫৫ রানের বড় পুঁজি পায় সফরকারীরা।

বাংলাদেশের হয়ে তিনটি উইকেট শিকার করেন নাহিদা আক্তার। এছাড়া রাবেয়া খাতুন ও শরিফা খাতুন একটি করে উইকেট নেন।

এফএ/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়