শিরোনাম
◈ সংবিধানে বড় পরিবর্তনের পথে, বাড়ছে রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা ◈ বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রকল্পে ব্যয় বাড়লো ৬ কোটি ৭১ লাখ টাকা ◈ একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য স্বস্তির খবর, বাড়ল অর্থ উত্তোলনের সীমা ◈ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ◈ ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় উত্তাল মধ্যপ্রাচ্য, বাড়ছে আঞ্চলিক সংঘাতের আশঙ্কা ◈ হবিগঞ্জ উত্তেজনা: ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির অভিযোগ ◈ জুলাইয়ের ২৮ দিনেই দেশে এলো ২৬২ কোটি ডলারের রেমিট্যান্স ◈ সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর নির্দেশ স্থগিত করল আপিল বিভাগ ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী ◈ জিম্বাবুয়ের কাছে হারের পর টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনমন

প্রকাশিত : ২০ জুন, ২০২৩, ০৪:১৭ দুপুর
আপডেট : ২০ জুন, ২০২৩, ০৬:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান

রিয়াদ হাসান: গণঅধিকার পরিষদের এক নম্বর যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে দলটির ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে। সোমবার (১৯ জুন) রাতে রাজধানীর পুরানা পল্টনে দলের কার্যনির্বাহী পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আতাউল্লাহর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন দলের সদস্য সচিব নুরুল হক নুর।

সোমবার (১৯ জুন) দিবাগত রাতে গণঅধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক ও দপ্তর সমন্বয়ক শাকিল উজ্জামান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সভায় সাংগঠনিক আলোচনা ছাড়াও গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার বিভিন্ন রাজনৈতিক তৎপরতায় উদ্ভূত পরিস্থিতি ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আলোচনা সভায় সুশৃঙ্খলভাবে দলের নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য রাশেদ খানকে সর্বসম্মতিক্রমে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে। সম্পাদনা: তারিক আল বান্না

আরএইচ/টিএবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়