শিরোনাম
◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন?

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৩, ০৩:১৮ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০২৩, ০৩:১৮ রাত

প্রতিবেদক : আরমান হোসেন

বিএনপি পাকিস্তানের দালাল, মুক্তিযুদ্ধের  চেতনা ধারণ করে না: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

সালেহ্ বিপ্লব: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সামাবেশে একথা বলেন। ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ যৌথ ভাবে এই সমাবেশের আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে সকল অপশক্তি, সাম্প্রদায়িক ও জঙ্গিবাদের  মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম। যে বলে পাকিস্তান আমলই ভালো ছিল, তাহলে বুঝতে হবে সে পাকিস্তানের চেতনা ধারণ করে।

তিনি বলেন, একাত্তরের গণহত্যার জন্য একবারও পাকিস্তান দুঃখ প্রকাশ করেনি, ক্ষমা চায় নি। তারা ৩/৪ লাখ লোক আমাদের উপর চাপিয়ে দিয়েছে। তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়নি।

তিনি আরও বলেন, বিএনপির চেতনায় পাকিস্তান। এদের প্রতিহত, প্রতিরোধ ও পরাজিত করতে হবে। যারা বলে পাকিস্তান আমল ভালো ছিল তারা আসলে পাকিস্তানের  সেবাদাস, পাকিস্তানের দালাল।

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসে বিএনপির কোন কর্মসূচি নেই কেন প্রশ্ন করে ওবায়দুল কাদের বলেন, দলটি কেন ২৫ মার্চ পালন করে না? তারা এই দিবসে কোন কর্মসূচি দেয়নি। বিএনপি ২৫ ও ২৬ মার্চ চেতনায় ধারণ করে না। গণহত্যা দিবসে তারা চুপচাপ বসে আছে। আসলে এই দিবসটির প্রতি তাদের কোন ভালোবাসা নেই।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহা উদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও অ্যাডভোকেট আফজাল হোসেন,  ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এবং দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বক্তব্য রাখেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়