শিরোনাম
◈ ঢাকাসহ ১৩ সিটিতে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ পর্যটক ভিসায় এসে অপরাধের সাম্রাজ্য, বিদেশিদের নতুন হটজোন বাংলাদেশ ◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী ◈ সাময়িক জরুরি ব্যয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৩১ বিকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ

বিএনপি

সঞ্চয় বিশ্বাস: ফরিদপুর শহরে বিএনপির বিভাগীয় সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। তাই শহর থেকে ৬ কিলোমিটার দূরে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। আগামীকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) বিভাগীয় এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। ঢাকাপোস্ট

জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী জানান, শহরের মধ্যে বিএনপিকে বিভাগীয় সমাবেশ করার জন্য অনুমতি দেয়নি জেলা পুলিশ। আমরা পুলিশের এ সিদ্ধান্তে অখুশি।

তিনি আরও বলেন, আমরা দলীয় কার্যালয়ের সামনে শহরের কাঠপট্টি এলাকায় ফরিদ শাহ্ সড়ক কিংবা অম্বিকা ময়দানে সমাবেশের জন্য প্রশাসনের কাছে অনুমতি চাই। সে প্রস্তাব নাকচ করে দেওয়ায় বিকল্প হিসেবে সরকারি ইয়াছিন কলেজের মাঠের প্রস্তাব করি। প্রশাসন সেটিও নাকচ করে দিলে পরবর্তী বিকল্প হিসেবে শহরের কমলাপুর মহল্লায় অবস্থিত ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠের প্রস্তাব দেওয়া হয়। পুলিশ সে প্রস্তাব বাতিল করে দিয়ে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউটের মাঠে সমাবেশ করার আনুষ্ঠানিক অনুমতি দেয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, শহরের যে কোনো জায়গাতেই সমাবেশ করার অনুমতি দিলে তাতে যানজটের সৃষ্টি হত। এর ফলে জনদুর্ভোগ ও ভোগান্তি বাড়তো।

এসবি২/এনএইচ

  • সর্বশেষ