শিরোনাম
◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ০৭:৫১ বিকাল
আপডেট : ২১ জুলাই, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে ৯টি দলীয় রাজনীতিক জোট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিচার ও সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে নয়টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে। তবে এটি নির্বাচনী জোট নয়, বরং রাজনৈতিক জোট।

আগামী জাতীয় নির্বাচনে বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট হচ্ছে কিনা সাংবাদিকদের পক্ষে থেকে জানতে চাইলে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে যদি বিএনপি অথবা জামায়াত থাকে, তবে তাদের যে কোনো একদলের সঙ্গে জোট হতে পারে। জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে ৯ দলীয় রাজনীতিক জোট হওয়ার সম্ভাবনার কথাও জানান দলের শীর্ষ এই নেতা।


এদিকে জাতীয় নির্বাচনে অংশ নিতে মনোনয়ন আবেদন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে এনসিপি। মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে জুলাইযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন আবেদন ফরম বিক্রি চলবে। ১৫ নভেম্বর প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে।

কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা বলেন, আজ থেকে আমাদের মনোনয়ন আবেদন ফরম বিক্রি শুরু হয়েছে। প্রার্থীরা তিনটি উপায়ে ফরম সংগ্রহ করতে পারবেন, কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি, অনলাইনে এবং দলীয় দুই মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে।

তিনি আরও বলেন, অনলাইনে মনোনয়ন ফরম পূরণ ও জমা দেয়ার সুযোগও রাখা হয়েছে, যাতে প্রার্থীরা সহজেই আবেদন করতে পারেন। উৎস: চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়