শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০৬:১৮ বিকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৬:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোনো ফাঁদে পা দেবে না বিএনপি: আমান

আমান উল্লাহ আমান

শাখাওয়াত মুকুল: বিএনপি এবার আর সরকারের কোনো ফাঁদে পা দেবে না। অন্য বিভাগীয় গণসমাবেশগুলোর মতো ঢাকার সমাবেশও শান্তিপূর্ণ হবে। ঢাকার সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি বলেন, ঢাকায় সমাবেশকে বাধাগ্রস্ত করতে অতীতের মতো আবারও তারা গাড়িতে আগুন দিয়ে সরকার বিএনপির ওপর দায় চাপানোর পরিকল্পনা করছে। 

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কামরাঙ্গীরচর থানার ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান।  

তিনি বলেন, ফয়সালা রাজপথেই হবে। অতীতেও রাজনৈতিক ইস্যুর ফয়সালা রাজপথেই হয়েছে। এবারও ফয়সালা রাজপথেই হবে। বিএনপির চলমান আন্দোলনেই সরকারের পতন ঘটবে। 

আমান উল্লাহ আমান বলেন, আমাদের আন্দোলন সফল করতে রক্ত দেওয়ার জন্য বিএনপি প্রস্তুত আছে। এই  সরকার ২০১৪ সালে ১৫৪ আসন আগেই নিশ্চিত করে নির্বাচন করেছে। এরপর ২০১৮ সালে পুলিশকে দিয়ে আগের রাতে ভোট করেছে। এবার ইভিএমের মাধ্যমে ফের প্রহসনের নির্বাচন করে ক্ষমতায় থাকার অপচেষ্টা করছে। কিন্তু এবার আর কোনো প্রহসনের নির্বাচন হবে না। জনগণ এ ধরনের কোনো নির্বাচন হতে দেবে না।

এসময় আরও উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের আহ্বায়ক রুমা আক্তার, সদস্যসচিব শাহিনুর নার্গিস প্রমুখ।

এসএম/এএ 

  • সর্বশেষ