শিরোনাম
◈ শিল্পায়ন ও বিনিয়োগের স্বপ্ন এখন বাস্তবে দৃশ্যমান ◈ গোপনে বিয়ে করলেন রোনালদো-জর্জিনা, যেভাবে সম্পন্ন হলো আয়োজন ◈ ক্যাটারিং ট্রাক থেকে বাঙ্কার, ট্রাম্পকে নিরাপদে সরানোর যত গোপন কৌশল ◈ বিশ্ব তারকা লা‌মি‌নে ইয়ামাল বন্ধুর বোনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন? এক্সে ভাইরাল ভিডিওতে ফাঁস করলেন প্রেমিকা! ◈ আচরণবিধি চূড়ান্ত, ডিসেম্বর-জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ◈ ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে হয়েছিল ◈ উদ্যোক্তা হতে তরুণদের জন্য সহজ ঋণ, জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা ◈ কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২২৪, এখনও চলছে খোঁজ ◈ আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি, যা জানাল পুলিশ (ভিডিও)

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৩:৫৪ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের উন্নয়নের ভারে নৌকা ডুবে যাচ্ছে: জাফরুল্লাহ চৌধুরী

ডা. জাফরুল্লাহ চৌধুরী

নিউজ ডেস্ক: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের উন্নয়নের ভারে নৌকা ডুবে যাচ্ছে। নৌকার সঙ্গে আপনিও (প্রধানমন্ত্রী) ডুবে যাবেন। আমরা কেউ নৌকাডুবিতে মরতে চাই না। আপনাকে আমরা আইনের দরজায় হাজির করতে চাই, বিচারের সম্মুখীন করতে চাই। আরটিভি, বাংলা নিউজ২৪

শনিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘চলমান সংকট উত্তরণে গণপরিষদ নির্বাচন এবং রাজনৈতিক দল বা জোটভিত্তিক প্রাপ্ত ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বে সরকার গঠন’ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সুষ্ঠু নির্বাচন দিতে ভয়টা কোথায়? তিনি যদি বিশ্বাস করেন অনেকে উন্নয়ন করেছেন, তাহলে একটা সুষ্ঠু নির্বাচন দেক। সুষ্ঠু নির্বাচন দিলে দেশ শ্রীলঙ্কা বা মিয়ানমারের মতো হবে না।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, পদ্মা সেতু হওয়ার কথা ছিল সাত হাজার কোটি টাকায়। কিন্তু সেটা তৈরিতে খরচ হয়েছে ৪৫ হাজার কোটি টাকা। বিপুল এই টাকা কোথায় কোথায় খরচ হয়েছে? এ টাকার হিসেব সরকারকে দিতে হবে।

সোনার বাংলা পার্টির সভাপতি শেখ আব্দুন নুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশীদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক, গণপরিষদ আন্দোলনের প্রধান সমন্বয়কারী নঈম জাহাঙ্গীর, ভাসানী অনুসারি পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

এমএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়