শিরোনাম
◈ তেল রপ্তানিতে বিকল্প পথ, ৫০০ মাইল পাইপলাইন পুনর্গঠনের পরিকল্পনা ◈ ইরানে নতুন করে মার্কিন হামলা, হরমুজ প্রণালিতেও অভিযান ◈ স্বচ্ছতার বিপক্ষে নই, তবে হস্তক্ষেপ মানি না: সরকারি হস্তক্ষেপ নিয়ে মুখ খুললেন শাহজালাল দরগাহের মোতাওয়াল্লী(ভিডিও) ◈ চীনে ‘বিয়ের’ নামে বিক্রি হচ্ছেন মিয়ানমারের নারীরা, জান্তা প্রধানকে প্রশংসায় ভাসাল বেইজিং ◈ ডলার বাজারে স্থিতিশীলতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৮ বিলিয়ন ডলার ◈ সরকারি চাকরিজীবীদের জন্য আপিল বিভাগের গুরুত্বপূর্ণ রায়, ২৫ বছরের আগে পদত্যাগে পেনশন নয় ◈ ৬ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় কমবে বর্ষণ ◈ বস্ত্র ও পোশাক খাতে নতুন প্রণোদনা, রপ্তানিতে মিলবে বাড়তি নগদ সহায়তা ◈ বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে যৌন নিপীড়ন: প্রধান আসামি র‍্যাবের জালে ◈ পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ, উন্নয়নশীল বিশ্বের জন্য নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০২:৪০ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও লাঠি নিয়ে আসলে বিএনপির খবর আছে: কাদের

মহসীন কবির: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আবারও লাঠি নিয়ে আসলে বিএনপির খবর আছে। বিএনপিকে মোকাবেলায় রাজপথে প্রস্তুত আছে আওয়ামী লীগ। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজনে ‘নবজাতকদের জন্য বঙ্গবন্ধুকন্যার শুভেচ্ছা স্মারক’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, আওয়ামী লীগের পরিচয়ে আমাদের সহযোগী সংগঠনের পরিচয়ে যারাই অপকর্ম করবে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, কোনো অপরাধীকে আওয়ামী লীগ ছাড় দেবে না। নেত্রী ছাড় দেবেন না। নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে জমিদারি করবেন শেখ হাসিনা সেটা কোনোদিন ক্ষমা করবেন না। জনপ্রতিনিধির জমিদারি মানসিকতা নিয়ে শেখ হাসিনার দলে থাকতে পারে না। বঙ্গবন্ধুর দলে থাকতে পারে না।’

তিনি বলেন, ‘এই যে এত অর্জন, এত উন্নয়ন শেখ হাসিনার। দুই চার-জনের অপকর্মের জন্য যেন ম্লান না হয়ে যায়। আওয়ামী লীগের পরিচয়ে আমাদের সহযোগী সংগঠনের পরিচয়ে যারাই অপকর্ম করবে কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো অপরাধীকে আওয়ামী লীগ ছাড় দেবে না। নেত্রী ছাড় দেবেন না। তার এত বড় সাফল্যকে ম্লান হতে দেবেন না এ অপকর্মকারীদের জন্য।’

তিনি আরও বলেন, স্পষ্ট করে বলতে চাই দোষ করে গুটি কয়েক, দুর্নাম হয় গোটা সরকারের। দুর্নাম হয় গোটা পার্টির, এটা আমরা হতে দেব না। যারা যেখানে অপকর্ম করছেন সব খবর নেত্রীর কাছে আছে। সবার এসিআর আছে, সময় মতো টের পাবেন। কেউ কেউ টের পাচ্ছেন। বাকিরা সামনে পাবেন। যমুনা, ডিবিসি টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়