শিরোনাম
◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৬, ০৯:৫৩ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫০ টাকায় ‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বুধবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি রহস্যময় ও ব্যঙ্গাত্মক ভাষায় ‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট’ দেওয়ার ঘোষণা দিয়ে পোস্ট করেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘‘জুলাইয়ের এই এক মাস জুলাই সবার থাকবে, ঠিকাছে?’’ এরপর তিনি যোগ করেন, ‘‘১ মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি। আমি সবাইকে জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা। ভোট করার সময় সার্টিফিকেট প্রাপ্তদের সঙ্গে জোট করব। দারুণ সব টাইটেল হবে, লেটস সে- ‘জুলাইয়ের ফিনিক্স পাখি’, ‘জুলাইয়ের আবাবিল পাখি’, ‘জুলাইয়ের ইমাম’, ‘জুলাইয়ের মাস্টারমাইন্ড’।’’

পোস্টের শেষে তিনি প্রশ্ন রাখেন, ‘‘কেমন লাগল আইডিয়াটা?’’

উমামা ফাতেমা তার এই পোস্টে সরাসরি কাউকে উদ্দেশ্য না করলেও বা এর পেছনের সুনির্দিষ্ট প্রেক্ষাপট ব্যাখ্যা না করলেও, রাজনৈতিক অঙ্গনে তার এই মন্তব্য নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। নেটিজেনদের একাংশ এটিকে চলমান রাজনৈতিক বাস্তবতার প্রতি এক ধরনের তীক্ষ্ণ ব্যঙ্গ হিসেবে দেখছেন। অনেকে মনে করছেন, আন্দোলনের কৃতিত্ব বা তকমা নেওয়ার প্রবণতা নিয়ে তিনি হয়তো কোনো গভীর বার্তা দিতে চেয়েছেন। তবে তাঁর এই মন্তব্যের অন্তর্নিহিত অর্থ নিয়ে এখনো স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়