শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ২৬ জুন, ২০২৬, ১২:২৮ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে এমপি পদ ছেড়ে দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ’র চ্যালেঞ্জ

কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সংসদে বলেছেন, কোনো তদন্তে তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিন বৃহস্পতিবার ব্যক্তিগত কৈফিয়াত দিতে দাঁড়িয়ে এ চ্যালেঞ্জ ছুঁড়ে দেন হাসনাত আব্দুল্লাহ। এর কয়েক ঘণ্টা আগে ময়মনসিংহ- ১০ আসনে বিএনপির সংসদ সদস্য আক্তারুজ্জামান বলেছেন, অনেকে ‘জুলাই চেতনা’ বিক্রি করেন। তাদের অনেকে আগে রিকশায় চড়তেন। আর এখন প্রাডো গাড়িতে চড়েন।

সরকার দলীয় সংসদ সদস্যের এমন অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সরকার দলীয় ওই এমপির বক্তব্যের জবাবে ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারের নিয়ন্ত্রণে থাকা ডিজিএফআই, এনএসআই ও পুলিশসহ সব গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করিয়ে যদি তাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতি বা কোনও অসদুপায়ের প্রমাণ মেলানো যায়, তবে সংসদ থেকে ইস্তফা দিব। 

সংসদে জুলাই বিপ্লব-সংশ্লিষ্টদের ইঙ্গিত করে আসা কটাক্ষের জবাব দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আজকে এই সংসদে আমাদের উদ্দেশ্য করে বলা হয়েছে যে, আমরা নাকি আগে রিকশায় চড়তাম, আর এখন গাড়িতে চড়ি। সরকারের দায়িত্বশীল জায়গা থেকে এভাবে ঢালাও অভিযোগ বা এলিগেশন না দিয়ে তিনি সরাসরি তদন্তের আহ্বান জানান।

তিনি স্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আপনাদের মতো দায়িত্বশীল জায়গা থেকে এমন চোর-তাড়ানি সুরে কথা না বলে তদন্ত করুন। তদন্তে যদি আমাদের এক টাকারও দুর্নীতি বা কোনো ধরনের অসদুপায়ের প্রমাণ আপনারা করতে পারেন, তবে আমরা এই সংসদ থেকে ইস্তফা দেব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়