শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ আমার দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক উসমান খাজা : ডিভিলিয়ার্সের ক্ষোভ, বলবিকৃতি কাণ্ডে স্বাধীন তদন্ত চায় অস্ট্রেলিয়া সরকার ◈ নাম মহম্মদ সিরাজ বলেই বাদ : ভারতীয় ক্রিকেট দলে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ, কংগ্রেস-বিজেপির পাল্টাপাল্টি তোপ ◈ ব্রায়ান লারাকে আঘাত করে ভয়ে কাঁপছিলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত? ◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬, ০১:৪১ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লন্ডনে রেস্টুরেন্টের সামনে হাসনাত আব্দুল্লাহর ওপর ডিম নিক্ষেপ

লন্ডনে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় পার্কের একটি টার্কিশ রেস্টুরেন্টের সামনে ডিম নিক্ষেপের শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় হাসনাত আব্দুল্লাহসহ সাথে থাকা যুক্তরাজ‍্য এনসিপির নেতৃবৃন্দ খাওয়া শেষ করে বের হন । যুক্তরাজ‍্য আওয়ামী লীগের দফতর সম্পাদক শাহ্ শামীমের নেতৃত্বে আওয়ামী লীগের একটি দল লন্ডনে সফররত হাসনাত আব্দুল্লাহ এমপির উপর হামলা করেন। একটি ভিডিওতে দেখা যায় ডিম ছুড়ে মারা হচ্ছে, হাসনাত আব্দুল্লাহ ডিম থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করে এক পর্যায়ে রেস্টুরেন্টের ভেতরে আশ্রয় নেন। আব্দুল্লাহর সাথে থাকা যুক্তরাজ‍্য এনসিপি নেতাদের একটি অংশ হামলা প্রতিহত করার চেষ্টা করেন।

হাসনাত আব্দুল্লাহর লন্ডন সফরে আসার সাথে সাথে তাকে হামলার চেষ্টায় যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা কর্মীরা ''মিশন বাদাম ' নামের কর্মসূচি ঘোষণা করেন।

  • সর্বশেষ