শিরোনাম
◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

প্রকাশিত : ১৫ জুন, ২০২৬, ০৪:৩৫ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনিয়নে অনুষ্ঠান শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ বা মধ্যমা প্রদর্শনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ফ্যাসিবিরোধী প্রতিবাদ হিসেবে তিনি এই বিতর্কিত ও সাহসী অঙ্গভঙ্গিটি প্রদর্শন করেছেন বলে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক দাবি করা হচ্ছে।

রোববার (১৪ জুন) সন্ধ্যায় অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে ‘ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান এবং বিপ্লব-পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত বক্তা হিসেবে অংশ নেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

জানা গেছে, প্যানেল আলোচনা শেষে অক্সফোর্ড থেকে বের হলে যুক্তরাজ্যের আওয়ামী লীগ সমর্থকদের তোপের মুখে পড়ে  হাসনাত আবদুল্লাহ। সেখানে তারা হাসনাথ আবদুল্লাহকে উদ্দেশ্যে করে নানা স্লোগান দিতে থাকেন। এসময় গাড়িতে হাসনাত আবদুল্লাহ মধ্যমা (মিডল ফিঙ্গার) প্রদর্শনের একটি ছবি ধারণ করা হয়, যা মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে সাধারণ নেটিজেনদের একাংশ এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এই অঙ্গভঙ্গি নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে। একজন আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের প্রতিনিধিত্বকারী সংসদ সদস্য হিসেবে এই ধরনের অঙ্গভঙ্গি কতটুকু সমীচীন, তা নিয়ে সামাজিক মাধ্যমে পক্ষে-বিপক্ষে তুমুল বিতর্ক চলছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছবিটির বিষয়ে হাসনাত আবদুল্লাহ বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

  • সর্বশেষ