শিরোনাম
◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০২ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে ঐক্যের বিকল্প নেই: তারেক রহমান

জনগণকে বিএনপির সকল শক্তির উৎস উল্লেখ করে জনগণের চাওয়া অনুযায়ী কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।

 তারেক রহমান বলেন, দেশ স্বাধীনের পর এক স্বৈরশাসক জেকে বসেছিল। গণতন্ত্রের পক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ না হতে পারলে গুপ্ত স্বৈরাচার আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।  
 
ঐক্য, দেশ, পুনর্গঠন এটিই মূল প্রতিপাদ্য হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।  
 
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছে। নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। স্বৈরাচারের পতন হয়েছে, এখন দেশকে পুনর্গঠন করতে হবে। তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
 
 এ সময় গত ১৬ বছর দেশে ডাকাত পড়েছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, এখন এই দেশকে গঠন করতে হবে। তার জন্য জনগণের কাছে যেতে হবে। ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে। কীভাবে পুনর্গঠন করবো, এ কথাগুলো সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দিতে হবে। 

  • সর্বশেষ