শিরোনাম
◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি! ◈ নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লে আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত 

প্রকাশিত : ১৩ জুন, ২০২৫, ০৬:১৬ বিকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক একটি টার্নিং পয়েন্ট: মির্জা ফখরুল (ভিডিও)

মনিরুল ইসলাম: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক একটি টার্নিং পয়েন্ট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। শুক্রবার (১৩ মে) বিকালে সমসাময়িক এবং লন্ডনে প্রসঙ্গে সাংবাদিকদের সৈঙ্গে কথা বলেন তিনি।

এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা লক্ষ করলাম— বৈঠকটির পরেই একটা যৌথ ঘোষণা দেওয়া হয়েছে। যেখানে পরিষ্কার করে বলা হয়েছে, একটি সুন্দর পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আলোচনার প্রধান বিষয়গুলোর মধ্যে ছিল নির্বাচন ইস্যু।

এই ইস্যুতে তারেক রহমানের যে প্রস্তাব, প্রধান উপদেষ্টা যে এপ্রিলের মধ্যে নির্বাচনের সময় ঘোষণা করেছেন সেটা উপযুক্ত সময় নয়। ফলে তিনি সময়টিকে আরও এগিয়ে নিয়ে আসতে বলেছেন এবং এই বিষয়ে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন। তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এই প্রথম বৈঠকেই তিনি সফল হয়েছেন। এখন যেটা প্রয়োজন, সেটি হলো অতীতের ছোটখাটো কথাবার্তা হয়েছে; সেগুলো ভুলে গিয়ে জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। একটাই প্রত্যাশা ছোটখাটো সমস্যাগুলোকে সমাধান করে আমরা যেন অতি দ্রুত একটি নির্বাচনে সুষ্ঠু ভানে সুন্দরভাবে যেতে পারি। জাতির যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারি এবং গত ১৫ বছরে ফ্যাসিস্টদের যে কাঠামো সেটিকে নতুন করে গণতান্ত্রিক কাঠামোতে যেন আমরা রূপান্তর করতে পারি।’

এসময় তিনি জুলাই-আগস্ট গণ অভ্যূত্থানের শহীদদের স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়