শিরোনাম
◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন ◈ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দুই হাইভোল্টেজ ম্যাচের আগে বার্সেলোনা শিবিরে জোড়া ধাক্কা ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি পেলে পরবর্তী পদক্ষেপ, জানালেন শামা ওবায়েদ ◈ কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে ◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো ◈ সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: তারেক রহমান ◈ কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে আরও যা বললেন আইনমন্ত্রী

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৪, ১০:৫৭ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেককে জবাবদিহিতা করতে হবে: তারেক রহমান

তারেক রহমান

মনিরুল ইসলাম: ‘বিভিন্ন শ্রেণি-পেশার সব মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলেন বলেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘ঠিক একইভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এর মাধ্যমে পর্যায়ক্রম আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার কাজ শুরু করতে পারব।’

আজ শনিবার ফরিদপুর বিভাগীয় বিএনপির দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।

সদর উপজেলা পরিষদের অডিটরিয়াম হলরুমে ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্তকরণ বিষয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলা বিএনপির নেতারা অংশ নেন। বিকেলে অংশগ্রহণকারীদের ঘণ্টাব্যাপী প্রশ্নোত্তর পর্বে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। পরে সবার উদ্দেশে বক্তব্য দেন তিনি।

তারেক রহমান বলেন, ‘পলায়ন করা স্বৈরাচার সরকারের আমলে কোনো ক্ষেত্রেই জবাবদিহি ছিল না। দেশে যদি জবাবদিহি থাকত, তাহলে ফরিদপুর থেকে ২ হাজার কোটি টাকা পাচার হতো না।’

সমাজের প্রতিটি স্তরে জবাবদিহি প্রতিষ্ঠা করার অঙ্গীকার ব্যক্ত করে তারেক রহমান বলেন, ‘আমরা দেশে একটা জবাবদিহির পরিবেশ সৃষ্টি করতে চাই। রাজনৈতিক দল হিসেবে আমাদের মূল লক্ষ্য-উদ্দেশ্য জবাবদিহি। শুধু প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিরা জবাবদিহি করবেন? না। প্রতিটি পর্যায়ে জবাবদিহি করতে হবে। ইউনিয়ন পরিষদের মেম্বর যেমন জবাবদিহি করবেন, একজন প্রধানমন্ত্রীও জবাবদিহি করবেন। সরকারি-বেসরকারি প্রতিটি পর্যায়ে জবাবদিহি থাকতে হবে।

বিএনপির প্রতি জনগণের আস্থা ধরে রাখতে নেতা-কর্মীদের নির্দেশনা দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বিএনপির প্রতি জনগণের আস্থা আছে বলেই ঘরে বসে থাকলে সে আস্থা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। সুতরাং প্রথম শর্ত হচ্ছে, জনগণকে আস্থায় রাখা এবং আস্থায় রাখতে হলে জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে উঠতে হবে এবং চলতে হবে।’

এ বিষয়ে তিনি আরও বলেন, মনে রাখতে হবে, রাজনৈতিক দলের পুঁজি হচ্ছে জনগণের আস্থা। এ পুঁজি যদি নষ্ট হয়ে যায়, তাহলে সবকিছু নষ্ট হয়ে যাবে।

দেশ সংস্কারের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘গত দু-তিন মাসে দেখেছি, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সংস্কারের কথা বলছেন। তাঁরা যে সংস্কারের কথা বলছেন, তা আমাদের এই ৩১ দফার মধ্যেই রয়েছে।’

আয়োজনে সভাপতিত্ব করেন দলের সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ। কর্মশালায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসকুর রহমান মাসুক, মো. সেলিমুজ্জামান সেলিম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী প্রমুখ।

  • সর্বশেষ