শিরোনাম
◈ আইজিপির বক্তব্যে ‘ক্রসফায়ার’ নিয়ে যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ◈ ইউরোপজুড়ে রাজপথে জেন-জি, কেন বাড়ছে তরুণদের ক্ষোভ? ◈ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশিরা ◈ নিলামে শরিফুলকে পেতে ২ কোটি ৩০ লাখ সিটিজেনস ব্যাংকের, তাসকিনকে ওয়ালটনের ২ কোটি ১০ লাখ  ◈ অ‌স্ট্রেলিয়ার বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন রিশাদও ◈ জ্বালানি নিরাপত্তা ও উন্নয়ন প্রকল্পে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ সড়ক যোগাযোগের উন্নয়নে যাত্রী সংকটে আঞ্চলিক বিমানবন্দর ◈ ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করে প্রজ্ঞাপন জারি ◈ নেতানিয়াহু ক্ষমতা হারালে কি থামবে মধ্যপ্রাচ্যের সংঘাত? ◈ তানজিম সাকিবের নাম তোলা হয়‌নি ডি থ্রি ট্রফির নিলামে

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৪, ১১:৩৩ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বিএনপির ৩টি কমিটি 

ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন গফরগাঁও উপজেলা, গফরগাঁও পৌরসভা ও পাগলা থানা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আজ দলের গৃহীত এক সিদ্ধান্ত বলে ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন গফরগাঁও উপজেলা, গফরগাঁও পৌরসভা ও পাগলা থানা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। 

পরবর্তীতে বিলুপ্ত তিনটি ইউনিটের নতুন কমিটির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও বিবৃতিতে জানানো হয়। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ