শিরোনাম
◈ কাবুলে পা‌কিস্তা‌নের বিমান হামলা, বিশ্ববাসীর কাছে ক্রিকেটার গজানফরের আবেগঘন বার্তা ◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি

প্রকাশিত : ২৩ জুন, ২০২৪, ০৪:০৭ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২৪, ০৭:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডা. ইরানকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল

রিয়াদ হাসান: [২] সড়ক দুর্ঘটনায় আহত লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানকে দেখতে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

[৩] রোববার (২৩ জুন) দুপুরে তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং ডা. ইরানের দ্রুত সুস্থতা কামনা করেন। বিষয়টি জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

[৪] বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান গত শুক্রবার সকালে পিরোজপুরের ভাণ্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ এলাকায় দলীয় কর্মকাণ্ড শেষে ঢাকায় ফেরার পথে ফরিদপুরের বাবলাতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এ সময় তার সফরসঙ্গী লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী ও কেন্দ্রীয় সদস্য হাবিবুর রহমানও আহত হন। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়