শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৪, ০১:২৯ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৪, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে গ্রেপ্তারের নিন্দা জানালো জামায়াত

শাহানুজ্জামান টিটু: [২] ফরিদপুরের মধুখালী উপজেলা থেকে ৪ জন ও বোয়ালমারী উপজেলা থেকে ১ জনসহ মোট ৫ জনকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 

[৩] বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, ১৮ এপ্রিল সন্ধ্যায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে একটি মন্দিরে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে নির্মম ও বর্বরোচিতভাবে মুসলিম দুই সহোদর ভাইকে পিটিয়ে হত্যা করা হয়। এই নির্মম ও বর্বরোচিত ঘটনার প্রতিবাদে ২৩ এপ্রিল মঙ্গলবার ফরিদপুরের মধুখালী উপজেলায় শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করা হয়। সম্পূর্ণ বিনা উস্কানীতে পুলিশ এই শান্তিপূর্ণ সমাবেশের ওপর গুলি বর্ষণ করে। পুলিশের গুলিতে বহু লোক আহত হন। এই ঘটনার জের ধরে মধুখালী উপজেলা থেকে ৪ জন ও বোয়ালমারী উপজেলা থেকে ১ জনসহ মোট ৫ জনকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। 

[৪] তিনি আরো বলেন, গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। পুলিশের এই আচরণ বেআইনি ও উদ্দেশ্য প্রণোদিত। 

[৫] বিবৃতিতে তিনি বলেন, মধুখালীতে বর্বরোচিত হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে- তাদের গ্রেপ্তার না করে, যারা এই অমানবিক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সোচ্চার; উল্টো তাদের হয়রানি করা হচ্ছে। আমরা অবিলম্বে গ্রেপ্ততারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। সংঘটিত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়