মনিরুল ইসলাম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধীন মাস্টার অব প্রফেশনাল অ্যাকাউন্টিং (এমপিএ) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেদী হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন এইচ. এম. নুরুজ্জামান মিয়া।
শুক্রবার ৩০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনের অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন এই কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাকির হোসেন এফসিএস ও মীর জাহাঙ্গীর আলম সরকার। যুগ্ম সম্পাদক সৈয়দ আল হাদী, কোষাধ্যক্ষ মোহাম্মদ মোসলেহ উদ্দিন খন্দকার, সাংগঠনিক সম্পাদক অনুপ কুমার রায়, প্রকল্প সম্পাদক সাবরিনা ইসলাম পপি এবং সদস্যপদ উন্নয়ন সম্পাদক হয়েছেন আব্দুল আহাদ পাঠান, এফআইপিএ, এফএফএ।
এ ছাড়া কল্যাণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, আইসিটি সম্পাদক পল্লব কুমার মহালানবিশ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রনি হালদার, ক্রীড়া সম্পাদক মো. আলামিন, সাংস্কৃতিক সম্পাদক অমিত কুমার মল্লিক এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নাজমুল হাসান।
কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. মোফাকখারুল ইসলাম পারভেজ, মো. ফয়েজ আহমেদ, মীর মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, সরজিৎ কুমার সাহা, এম. এ. কুদ্দুস এবং মোহাম্মদ সোলায়মান উদ্দিন।
কমিটি গঠনের পর নবনির্বাচিত নেতারা জানান, নতুন নেতৃত্বের মাধ্যমে অ্যাসোসিয়েশনকে আরও গতিশীল ও কার্যকর সংগঠনে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে হিসাববিজ্ঞান ও আর্থিক খাতে কর্মরত পেশাজীবীদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা, প্রাতিষ্ঠানিক শিক্ষা ও করপোরেট নেতৃত্বের মধ্যে সমন্বয় তৈরি এবং অ্যালামনাইদের পেশাগত দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নে কাজ করবে নতুন কমিটি।
নেতৃবৃন্দ আরও জানান, অ্যালামনাইদের পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের উন্নয়নেও অবদান রাখতে চান তাঁরা। এ লক্ষ্যে আগামী মাসগুলোতে মেন্টরশিপ প্রোগ্রাম, পেশাগত কর্মশালা (প্রফেশনাল ওয়ার্কশপ) এবং নেটওয়ার্কিং ইভেন্টসহ বিভিন্ন কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে।
অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বলেন, ‘আমাদের লক্ষ্য হলো এমন একটি সক্রিয় প্ল্যাটফর্ম তৈরি করা, যা অ্যালামনাইদের পেশাগত ও ব্যক্তিগত উন্নয়নে সহায়তা করার পাশাপাশি আমাদের প্রিয় বিভাগের অগ্রগতিতে ভূমিকা রাখবে।’
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমপিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠনের দায়িত্বে নিয়োজিত তিন সদস্যের নির্বাচন কমিশনের নেতৃত্ব দেন এমপিএ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. ধীমান কুমার চৌধুরী। কমিশনের অন্য সদস্য ছিলেন অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকার, এফসিএমএ এবং অধ্যাপক আমিরুস সালাত।