শিরোনাম
◈ ইরানের সঙ্গে বড় যুদ্ধের শঙ্কা, গণকবরের প্রস্তুতি মার্কিন বাহিনীর ◈ সৌদি আরবে যৌথভাবে সার কারখানা গড়বে বাংলাদেশ ◈ প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছাতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি! ◈ তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড়, ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর ◈ হাতিয়ায় হত্যা মামলার আসামিকে ধরতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ছিনিয়ে নিলেন স্বজনেরা ◈ ৮ ঘণ্টার বৈঠকেও সিদ্ধান্ত হয়নি, এমপি আব্দুল আজিজের বিষয়ে কেন্দ্রে যাচ্ছে নাটোর বিএনপির সুপারিশ ◈ বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেবে জাপান, সামাজিক মাধ্যমে ছড়ানো খবরের সত্যতা নেই: টোকিও ◈ বিগ-বি নিয়ে জাপানের সঙ্গে আলোচনায় তৃতীয় কোনো দেশ ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বিষাক্ত ইনজেকশনের মৃত্যুদণ্ড থেকে বেঁচে ফেরা, ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সেই নারী

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৪ সকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্থপতি রাজিউদ্দীন দুরারোগ্য রোগে আক্রান্ত 

রাজশাহী মহানগরে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ "স্মৃতি অম্লান" এর পরিকল্পনা, নকশা ও বাস্তবায়নকারী, দেশবরেণ্য স্থপতি রাজিউদ্দীন আহমাদ দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছেন।  

ইতোমধ্যে কানাডার একটি হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁর রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

স্থপতি রাজিউদ্দীন আহমাদ এর মেয়ে শিক্ষাবিদ ও সঙ্গীতাজ্ঞ ডক্টর আহমাদ মায়া আখতারী জানিয়েছেন, স্থপতি রাজিউদ্দীন আহমাদ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত। কানাডার একটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার চিকিৎসাও শুরু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন,  অত্যন্ত আধুনিক ও জটিল প্রক্রিয়ায় তার চিকিৎসা চলবে। তিনি চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন বলেও জানান ডক্টর মায়া।

অন্যদিকে, কানাডায় স্থায়ীভাবে বসবাসকারী স্থপতি রাজিউদ্দীন আহমাদ এর দুই মেয়ে জানিয়েছেন, উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তারা পারিবারিক ভাবে কাজ করছেন। তারা আরও জানান, রাজিউদ্দীন আহমাদ এর স্ত্রী, শিক্ষাবিদ হাবিবা আখতারী স্বপ্না ও জটিল রোগ ক্যান্সারে আক্রান্ত। তিনিও কানাডায় চিকিৎসাধীন আছেন। কানাডার জেষ্ঠ নাগরিক হিসেবে, অগ্রাধিকারে তাদের চিকিৎসা চলছে। তাদের রোগমুক্তি ও পূর্ণ সুস্থতার জন্য পরিবারের পক্ষে দেশবাসীর কাছে দোয়া কামনা কামনা করা হয়েছে।

  • সর্বশেষ