শিরোনাম
◈ অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:১২ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিপক্ষ এবং প্রতিবাদ

আহসান হাবিব

আহসান হাবিব: [১] প্রতিপক্ষ সহজ হলেই মানুষ প্রতিবাদ করে। তবে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিবাদই আসল প্রতিবাদ। যেমন রাষ্ট্র, যেমন ধর্ম, যেমন মাফিয়া, যেমন কর্পোরেট। [২] তবে সবচেয়ে বড় প্রতিপক্ষ রাষ্ট্র। কারণ রাষ্ট্র হচ্ছে সবচেয়ে ক্ষমতাবান প্রতিষ্ঠান। এর ক্ষমতার শেষ নেই। রাষ্ট্রের হাত সবচেয়ে লম্বা। আপনি যেখানেই থাকবেন, রাষ্ট্র ঠিকই আপনাকে ধরে ফেলবে। তবে রাষ্ট্র সবাইকে ধরবে না। যে তার প্রতিপক্ষ তাকে ধরবে। [৩] রাষ্ট্র কাকে ভয় করে? সংগঠিত জনতাকে। তবে জনতাকে সংগঠিত করা সবচেয় কঠিন কাজ। পরাধীন রাষ্ট্রে জনতাকে সংগঠিত করা তুলনামূলক সহজ, কিন্তু স্বাধীন রাষ্ট্রে জনতাকে সংগঠিত করা একটি কঠিন রাজনৈতিক সংগ্রাম। 

আসলে স্বাধীন রাষ্ট্রে জনতা বলে কিছু থাকে না। দুইভাগে বিভক্ত হয়ে পড়ে মানুষ। একদিকে উৎপাদনের হাল হাতিয়ারের মালিক পুঁজিপতি, অন্যদিকে শ্রমশক্তি বিক্রি করা শ্রমিকের দল। এখন বাংলাদেশে চলছে পুঁজিপতিদের একনায়কত্ব। তারা যা চাইবে তাই হবে। রাষ্ট্র তাদের ইচ্ছার আইনী সংস্থা। এখন রাষ্ট্রে কিরকম রাজনীতি চলছে? চলছে পুঁজিপতিদের ভাগবাটোয়ারার রাজনীতি। এরা প্রধানত দুইভাগে বিভক্ত। একদল এখন ক্ষমতায় আছে, একদল ক্ষমতার বাইরে, তারা ক্ষমতায় যেতে চেষ্টা করছে। ওদিকে ক্রমেই শ্রমশক্তি বিক্রি করা শ্রমিকের সংখ্যা বেড়েই চলছে। রাষ্ট্রের আসল প্রতিপক্ষ এরা। কিন্তু এরা সংগঠিত নয়। এদের সংগঠিত করবে এমন যোগ্য রাজনৈতিক দলও নেই। রাষ্ট্র তাই নির্ভীক। তার কোন প্রতিপক্ষ নাই। হয় এ-দল কিংবা ও-দল। লেখক : ঔপন্যাসিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়