শিরোনাম
◈ কোটি টাকার করের ফাঁদে আবাসন খাতের গ্রাহক! ◈ ৭০০ বছরের ইতিহাসে প্রথম: মাজারের ডেগ খুলে প্রকাশ্যে টাকা গণনা, দানবাক্স খুলে মিলল ১৭ লাখ টাকার বেশি ◈ আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ! ◈ ব্যাংক অনিয়মে কঠোর শাস্তির বার্তা গভর্নরের ◈ চাকরির প্রলোভনে ঠেলা হচ্ছে বিদেশের অজানা বন্দিদশায় ◈ ১১ বছর পর নতুন পে-স্কেল, বর্ধিত বেতন কবে হাতে পাবেন চাকরিজীবীরা ◈ জাহাজ পুনর্ব্যবহার শিল্পে বিশ্বমঞ্চে শীর্ষে বাংলাদেশ, বছরে আয় ২.১ বিলিয়ন ডলার ◈ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়: সংসদে জিএম সিরাজ ◈ বাংলাদেশের ভেতরে স্থলমাইন পুঁতছে কারা? সীমান্তবাসীর আতঙ্ক বাড়ছে ◈ মমতাকে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৩, ০৭:২৪ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৩, ০৭:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই পৃথিবীর কাছে মানুষ একটা অভিশাপ!

কামরুল হাসান মামুন

কামরুল হাসান মামুন, ফেসবুক থেকে: আজ থেকে ২০২৩ বছর আগে পৃথিবীর মোট জনসংখ্যা ছিল ২০ কোটি। অর্থাৎ পৃথিবীর মোট জনসংখ্যা ছিল আজকের বাংলাদেশের জনসংখ্যার সমান প্রায়। আর আজ থেকে ৩০২৩ বছর আগে পৃথিবীর জনসংখ্যা ছিল ৫ কোটি যা ১৯৭১ সালে বাংলাদেশের জনসংখ্যার চেয়েও ২ কোটি ৫০ লক্ষ কম। ১০০০ সালে পৃথিবীর জনসংখ্যা ছিল ২৭ কোটি। ১৯০০ সালেও পৃথিবীর জনসংখ্যা ছিল ১৬০ কোটি যা বর্তমান ভারতের মোট সংখ্যার (১৪০ কোটি) চেয়ে সামান্য বেশি। গত ১২৩ বছরে পৃথিবীর জনসংখ্যা প্রায় ৪.৩ গুন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭০০ কোটি। এর মধ্যে চীন, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং বাংলাদেশেই পৃথিবীর অর্ধেক জনসংখ্যার আবাস। 

আজ থেকে ২০২৩ সালে পৃথিবীতে যদি কেবল ২০ কোটি মানুষ থেকে থাকে তাহলে বুঝতে পারছেন পৃথিবীটা কত সুন্দর ছিল! পৃথিবীতে কত বন ছিল, কত পশুপাখি, নদী নালা ছিল, কত প্রাণী অবাদে বিচরণ করতে পারতো।  ১২৩ বছর আগেও পৃথিবীতে মাত্র ১৬০ কোটি মানুষ ছিল। তখনও পৃথিবীটা নিশ্চই অনেক সুন্দর ছিল।

পৃথিবীতে মানুষের সংখ্যা যত বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে কমছে অন্য প্রাণীদের আবাস স্থল, খাদ্য ইত্যাদি। পৃথিবীর কাছে মানুষই হলো সবচেয়ে বড় থ্রেট। এই পৃথিবীটাকে বসবাস অযোগ্য করছে মানুষ। মানুষ নিজেদের জন্য যেমন থ্রেট পৃথিবীর জন্য এবং পৃথিবীর অন্য সকল কিছুর জন্য থ্রেট। গত ৫০ বছরে বাংলাদেশের জনসংখ্যা বেড়েছে ২.৫ গুন। 

কল্পনা করা যায়? আমাদের জমি কি বেড়েছে? মানুষ যত বাড়ছে ততই আবাদ যোগ্য কৃষি জমি কমছে, প্রাণীদের জন্য বন কমছে, জলজ প্রাণীর জন্য নদী নালা কমছে। তারপরেও জনসংখ্যা কমানোর কোন কার্যকর পরিকল্পনা নেই আমাদের। আবার একই সাথে এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করারও কোন কার্যকর পরিকল্পনা নেই। বরং আমরা চোর, বাটপার, দুর্নীতিবাজ, পাচারকারী দিয়ে ভরে ফেলে দেশটাকে দোজখ খানা বানিয়ে ফেলছি।

এই পৃথিবীর কাছে মানুষ একটা অভিশাপ। এই পৃথিবীর প্রাণীকুলের কাছে মানুষ একটা অভিশাপ। এই পৃথিবীর বন নদীনালার কাছে মানুষ একটা অভিশাপ। এই পৃথিবীর অধিকাংশ নিপীড়িত মানুষের জন্য ক্ষমতাবান মানুষেরাও একটা অভিশাপ। আগামী ১০০ বছর পরের পৃথিবীর কথা ভাবুনতো!

  • সর্বশেষ
  • জনপ্রিয়