শিরোনাম
◈ সহিংসতার পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের জনজীবন, কাটেনি মানুষের আতঙ্ক ◈ ডায়াগনস্টিক পরীক্ষার ফি থেকে চিকিৎসকদের ১ হাজার ৮৬১ কোটি টাকার কমিশন: হেলথওয়াচ প্রতি‌বেদন ◈ ৩-২ গোলে স্পেনকে হারিয়ে ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামালো ইংল্যান্ড ◈ ‘ছেলেকে পুলিশে ধরেছে’: সন্তানের কণ্ঠ নকল করে এআই দিয়ে প্রতারণা, গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্র ◈ গোপালগঞ্জে ডিসি-এসপির পর এবার তিন থানার ওসি বদলি, পাঠানো হলো কিশোরগঞ্জে ◈ দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন, পরিবর্তন হচ্ছে এক থানার নাম ◈ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ◈ গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি ও ড্রোন ◈ এমবাপে গোলহীন, তবু তুরস্ককে ২-১ গোলে হারিয়ে শেষ আটে ফ্রান্স ◈ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০৭:৪২ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ০৭:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুচির দুর্ভিক্ষ ও হিরো আলম

লুৎফর রহমান হিমেল

লুৎফর রহমান হিমেল: আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম প্রসঙ্গে নাট্যজন মামুনুর রশীদের সাক্ষাৎকারটি বেশ ক’বার পড়েছি। তিনি সেখানে হিরো আলম সম্পর্কে খারাপ কোনো কথা বলেছেন, এরকম কোনো কিছু পাইনি। তিনি সত্যটাই শুধু বলেছেন। আমি যা, লোকে যদি তা-ই বলে আমার আক্ষেপ নেই। কিন্তু সামাজিক মাধ্যমের অনেকে বেশ ক্ষেপে গেছেন তাঁর ওপর। ‘তৃণমূল হিরোর’ সমালোচনায় আগুন হয়ে গেছেন তাঁরা। আমি বলি, এত যে আগুন আপনার, এত আগুন থাকলে তো দেশের এই অবস্থা থাকার কথা না আজ। 

ওদিকে মামুনুর রশীদ যে উদাহরণটা দিয়েছেন, সেটিও তাঁর নিজের কথা না। কথাটি আমাদের শিল্পাচার্যের কথা। তিনি তাঁর সময়ে বলেছিলেন, ‘এখন তো চারিদিকে রুচির দুর্ভিক্ষ। একটা স্বাধীন দেশে সুচিন্তা আর সুরুচির দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষের কোনো ছবি হয় না’। তখন এই সময়ের চেয়ে রুচিবান মানুষ অনেক বেশি ছিল। তারপরও তিনি ওই কথা বলেছিলেন। এখন থাকলে... আল্লাহ মালুম কী বলতেন।

মামুনুর রশীদ তাঁর ব্যক্তিগত আক্ষেপ থেকে সেই উদাহরণটি শুধু টেনেছিলেন। এতেই সামাজিক মাধ্যম ক্ষেপে উঠল। আমি বরাবরই বলি, এ দেশে সমালোচনাকে খুব খারাপভাবে দেখা হয়। সবাই দেখবে, শুনবে, কিন্তু বলবে না। অথচ মনে মনে সে চাচ্ছে, এই অনাচারের বিরুদ্ধে কেউ কিছু বলুক। অনেকটা আমাদের মুক্তিযুদ্ধের মতো, দেশের স্বাধীনতা ‘সবাই’ চাইতো, কিন্তু যুদ্ধে গিয়েছিল কয়জন? আবার এখন কিন্তু ফল ভোগ করছে সবাই। 

আরে ভাই, আপনি আপনার হিরোকে এমপি নয় শুধু, প্রধানমন্ত্রী বানিয়ে গদিতে বসিয়ে ফুল দিন সকাল বিকাল। কেউ মানা করবে না। মামুনুর রশীদকে অন্তত ছাড়ুন। উনি তো আপনার মুখের দিকে চেয়ে নেই। তার কোনো ভিডিওর ভিউ নিয়ে ভেউ ভেউয়ের দরকার নেই। তিনি কনটেন্ট ক্রিয়েটর নন। তিনি শুধু বলতে চেয়েছেন, সময়টা তাঁর রুচির দিশা হারিয়ে ফেলেছে। এ কথায় কোনো মহাভারত অশুদ্ধ হলো? লেখক: সম্পাদক, দ্য রিপোর্ট.লাইভ

  • সর্বশেষ