শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০২:০৭ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘স্যার’ বলে কোনো শব্দ নেই!

মাসুদ রানা

মাসুদ রানা: ইংরেজিতে ‘স্যার’  বলে কোনো শব্দ নেই। তবে, Sir আছে। কিন্তু এর উচ্চারণে য-ফলা-আকারের (ya) অস্তিত্ব নেই। সুতরাং, 'Sir' বুঝাতে ‘স্যার’ (Sar) লেখা ভুল। ইংরেজি  'Sir' শব্দের উচ্চারণ বাংলায় লিখতে হলে, লিখতে হবে ‘সার’। বাংলা অভিধানে ‘সার’ শব্দের তিনটি অর্থ দেখানো হয়েছে। (১) পংক্তি, শ্রেণী, সারি (সারে সারে সাজানো)। (২) ব্রিটিশ সরকারের উচ্চ খেতাব বিশেষ (সার সুরেন্দ্রনাথ), শিক্ষা অফিসার প্রভৃতি মাননীয় ব্যক্তিকে সম্বোধনের শব্দ। (৩) শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট অংশ (সর্বধর্মের সার); বৃক্ষাদির শক্ত মজ্জা; দুগ্ধাদির সর বা ননি; তেজ, বীর্য; গূঢ় তাৎপর্য, মর্মার্থ, সংক্ষিপ্ত নিষ্কর্য (শাস্ত্রের সার); জমির উর্বরতা বর্ধক; একমাত্র সম্বল (কথাই সার)। সুতরাং, আপনারা 'স্যার' নিয়ে তর্ক করছেন বৃথাই! তর্ক করতে হলে, 'সার' নিয়ে করুন! লণ্ডন, ইংল্যাণ্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়