শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ০৩:১০ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানি সমর্থকদের বিশ্বসংবাদে শিরোনাম এবং মাঠের সংস্কৃতি

আলতাফ পারভেজ

আলতাফ পারভেজ: মাঠের খেলার পাশাপাশি বিশ্ব-হৃদয় জয় করতে দেশগুলো অনেক কিছু করছে বিশ্বকাপকে ঘিরে। মাঠে জাপান জার্মানিকে হারিয়েছে এই খবরে উল্লাস করার পাশাপাশ দেশটির সমর্থকরা স্টেডিয়াম পরিষ্কার করার কাজে হাত লাগিয়ে গত কয়েকদিন ধরে বিশ্বসংবাদে পরিণত হয়েছে। যদিও পরিচ্ছন্নতা জাপানি ঐতিহ্যেরই অনিবার্য এক অংশ। বিগত বিশ্বকাপে হারার পরও জাপানিরা তখনকার ভেন্যুতে এ কাজটি চালিয়ে গেছে। 

খবরগুলো পড়ার সময় মনে পড়ছিল ঢাকা স্টেডিয়ামের কথা। একসময় আবাহনীর প্রতিটা খেলায় যেতাম। মোহামেডানের বিরুদ্ধে হলে তো অবশ্যই। স্টেডিয়ামের অর্ধেক জায়গাই নোংরা থাকতো। বিশেষ করে টয়লেটগুলো পাওয়া যেত ভয়াবহ অবস্থায়। হ্যাঁ, আমরা দর্শকরাই এরকম করে রাখতাম। আমরা আন্তর্জাতিক পরিসরে ‘বিজয়ী’দের থেকে পিছিয়ে থাকার কারণ কেবল মাঠের ব্যর্থতা নয়, মাঠের বাইরের সংস্কৃতিও। চাইলে কিন্তু আমরা অনেক সূচকই বর্তমান শক্তি-সামর্থ্যইে বদলাতে পারতাম এবং এখনই পারি। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়