শিরোনাম
◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৫৩ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরিফ ওসমান হাদীর নামে ছড়ানো অন্তরঙ্গ ছবিগুলো ভুয়া, মার্কিন যুগলের ভিডিও থেকে নেওয়া

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর সঙ্গে এক নারীর অন্তরঙ্গ দৃশ্য দাবি করে কয়েকটি ছবি সামাজিক মিডিয়ায় প্রচার করা হচ্ছে। সম্প্রতি ছবিগুলো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যা ঘিরে শুরু হয় আলোচনা। সত্যিই কি ছবিগুলো ওসমান হাদীর? এবার জানা যাচ্ছে আসল সত্য।

ফ্যাক্ট চেকিং সাইট রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিতে থাকা পুরুষ ব্যক্তিটি শরিফ ওসমান হাদী নন। বরং ইন্টারনেট থেকে অ্যান্টোনি ও এনা নামে বিদেশি এক যুগলের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে antxana নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২৩ আগস্ট প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর ফ্রেমের মিল লক্ষ করা যায়। অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি অ্যান্টোনি ও এনা নামে এক মার্কিন যুগলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।

তাদের দুইটি সন্তান রয়েছে। পারিবারিক বিভিন্ন ভিডিও তারা এই অ্যাকাউন্টে পোস্ট করে থাকেন।

অর্থাৎ ছবিগুলোতে থাকা পুরুষ ব্যক্তিটি হাদী নন। সুতরাং শরিফ ওসমান হাদীর সঙ্গে এক নারীর অন্তরঙ্গ দৃশ্য দাবিতে মার্কিন যুগলের ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়