শিরোনাম
◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার 

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৩৯ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধানমন্ডি ৩২ নিয়ে পিনাকী ভট্টাচার্যের স্ট্যাটাস

শেখ হাসিনার পৈতৃক বাড়ি ধানমন্ডি-৩২ নম্বরে মানুষকে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক পোস্টে এ আহ্বান জানান।

তিনি বলেন, বুলডোজার পাওয়া যায়নি তো কী হয়েছে, হাতুড়ি, শাবল, গাঁইতি নিয়ে আসুন। ধানমন্ডি ৩২ নম্বরে আসুন। ইতিহাসের দায় মোচন করতে আসুন।

পিনাকী বলেন, ফ্যাসিবাদের আতুরঘর নিশ্চিহ্ন করতে আসুন। গান গাইতে গাইতে আসুন, স্লোগান দিতে দিতে আসুন, সন্তানের হাত ধরে আসুন, প্রেমিক প্রেমিকাকে সাথে নিয়ে আসুন, মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসুন। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপরে ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসুন।

রাতে ৩২ অভিমুখে বুলডোজার মিছিলের ডাক, কী ঘটতে যাচ্ছে?
তিনি বলেন, আজ রাত ৯টায়। ইতিহাস রচিত হোক। আবু সাঈদ, মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে। আসুন অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি। ইতিহাসের দায় মোচন করি। ছাত্র জনতা সৈনিক ঐক্য জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটিতে এখন পর্যন্ত ৩৬ হাজার রিয়েক্ট পড়েছে, সাথে ৩ হাজারের বেশি কমেন্টেস ও প্রায় ১ হাজার বার শেয়ার হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়