শিরোনাম
◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা ◈ ই‌ত্তিহা‌দের বিরু‌দ্ধে জয় পে‌লো আল নাসর, এবা‌রো খেল‌লেন না রোনালদো ◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত

প্রকাশিত : ২২ জুন, ২০২২, ০৮:৫১ রাত
আপডেট : ২২ জুন, ২০২২, ০৮:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২০ কোটি টাকায় ৪৩০টি ফ্ল্যাট নির্মাণ করবে সরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল

মনজুর এ আজিজ: ঢাকাস্থ মোহাম্মদপুরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ১২০ কোটি ৩৮ লাখ ২৩ হাজার ৫৭১ টাকা ব্যয়ে ৪টি ভবনে ৪৩০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার বিকেলে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। এ নির্মাণের কাজ পেলো দ্য ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস লিমিটেড। 

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী সাংবাদিকদের জানান, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৫তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০তম সভা অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ২টি প্রস্তাব উপস্থাপন করা হলে একটির অনুমোদন দেওয়া হয়েছে। আর ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ১৫টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।

প্রস্তাবনাগুলোর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৪টি, স্থানীয় সরকার বিভাগের ৪টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৩টি, রেলপথ মন্ত্রণালয়ের ৩টি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের ১টি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটির অনুমোদিত ১৫টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৬ হাজার ৭৫০ কোটি ২৪ লাখ ৯ হাজার ৩০৬ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ১ হাজার ১২৯ কোটি ৩৬ লাখ ৯০ হাজার ৫০৯ টাকা এবং বৈদেশিক অর্থায়ন ৫ হাজার ৬২০ কোটি ৮৭ লাখ ১৮ হাজার ৭৯৭ টাকা।  

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তর কর্তৃক ‘ঢাকাস্থ মোহাম্মদপুর হাউজিং এস্টেটের আসাদ অ্যাভিনিউতে (গৃহায়ন কনকচাঁপা) ও সাত মসজিদ রোড (গৃহায়ন দোলনচাঁপা) ৪৩০টি আবাসিক ফ্ল্যাট’ নির্মাণ প্রকল্পের আওতায় ভবন নং ১,২,৩,৪ নির্মাণের পূর্ত কাজ দ্য ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস লিমিটেডের কাছ থেকে ১২০ কোটি ৩৮ লাখ ২৩ হাজার ৫৭১ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

জিল্লুর রহমান চৌধুরী বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তর কর্তৃক ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ’ প্রকল্পের গ্রিন সিটি আবাসিক কমপ্লেক্স-এ প্যাকেজ নং-২৪ এর পূর্ত কাজ যৌথভাবে স্বজন কন্সট্রাকশন লিমিটেড (এসসিএল) এবং মায়সা কন্সট্রাকশন প্রাইভেট লিমিটেডের (এস সিপিএল) কাছ থেকে ২৪ কোটি ৬৮ লাখ ৫৮ হাজার ৮৫২ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়