শিরোনাম
◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা ◈ ই‌ত্তিহা‌দের বিরু‌দ্ধে জয় পে‌লো আল নাসর, এবা‌রো খেল‌লেন না রোনালদো ◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:৩৪ বিকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুর-রাশেদের বিরুদ্ধে ভবনমালিকের মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ ২৪ এপ্রিল

আর হাসান: [২] রাজধানীর পল্টনে অবস্থিত প্রিতম-জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের কেচিগেট ও তালা ভাঙার অভিযোগে দলের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

[৩] মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। পরে ঢাকা মেট্রোপলিটন রাজেশ চৌধুরি প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।

[৪] প্রসঙ্গত, গত ২০ জুলাই সন্ধ্যায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করা নিয়ে পুলিশের সঙ্গে সংগঠনটির সদস্যদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে সংগঠনটির সভাপতি নুরুল হক নুর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেচিগেট ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন। পরে পুলিশ সেখানে গিয়ে তাদের বের করে দেয়।

[৫] সন্ধ্যার পর ভবন মালিক নতুন গেট স্থাপন করে ফের তালা লাগিয়ে দেন। এরপর গণঅধিকার পরিষদের সদস্যরা আবারও সেই কেচিগেট ও তালা খুলতে গেলে পুলিশের সঙ্গে নুর ও তার সমর্থকদের ধস্তাধস্তি হয়।

[৬] এ ঘটনায় ২০ জুলাই রাতেই ভবনের মালিক মশিউর জামান বাদী হয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ ১৭ জনের বিরুদ্ধে পল্টন থানায় একটি মামলা করেন। মামলায় আরো ৭৫-৮০ জনকে আসামি করা হয়। সম্পাদনা: কামরুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়