শিরোনাম
◈ জ্বালানি পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, কয়েকটি পাম্প বন্ধ রয়েছে ◈ কাবুলে পা‌কিস্তা‌নের বিমান হামলা, বিশ্ববাসীর কাছে ক্রিকেটার গজানফরের আবেগঘন বার্তা ◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান 

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৮:৩৫ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শান্তিপূর্ণ ভোট করতে মাঠে থাকবে সাড়ে সাত লাখ আইনশৃঙ্খলার সদস্য 

এম এম লিংকন: [২] এদের মধ্যে আনসারের পাঁচ লাখ ১৬ হাজার জন, পুলিশের (র‌্যাবসহ) এক লাখ ৮২ হাজার ৯১ জন, বিজিবির ৪৬ হাজার ৮৭৬ জন এবং কোস্টগার্ডের দুই হাজার ৩৫০ জন। 

[৩] সোমবার রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এ আগে আইনশৃংখলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন কমিশন।  

[৪] রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, পুলিশ ও প্রশাসনের কারও বিরুদ্ধে যদি তথ্য প্রমাণসসহ সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে সেখানে রদবদল করা হবে। 

[৫] সাংবাদিকদের প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, বাজেট কখনো চূড়ান্ত হয় না। সম্ভাব্য বাজেট নিয়ে আলোচনা হয়। পার ডে, পার পারসন হিসাবে অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদিত হার অনুযায়ী কত সংখ্যক নিয়োগ হবে, বিষয়টি নিয়ে মূলত আলোচনা হয়েছে। তারা একটি বরাদ্দ অ্যাডভান্সড চেয়েছে। কতটুকু আমরা বরাদ্দ দেব, এসব নিয়েই মূলত আলোচনা হয়েছে।

[৬] তিনি আরো জানান, জনপ্রতি আনসার ৬৩৭ টাকা থেকে এক হাজার টাকা, কোস্টগার্ড ৬৩৭ টাকা থেকে এক হাজার ৮২০ টাকা, বিজিবি ৪০০ টাকা থেকে এক হাজার ২২৫ টাকা ও পুলিশ ৪০০ টাকা থেকে এক হাজার ৬০৬ টাকা পাবেন।

[৭] আইনশৃঙ্গলা বাহিনী ভোটের ডিউটি করতে কত টাকার বাজেট চেয়েছে এমন প্রশ্নের উত্তরে অশোক কুমার বলেন, তারা তাদের চাহিদা দিয়েছে। কিন্তু কোন বাহিনীকে কত টাকা দিতে হবে তা নির্ধারণ হবে পরে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়