শিরোনাম
◈ চীনের ১১ প্রতিষ্ঠানের ৯.২১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেল বাংলাদেশ ◈ সিগারেট খেতে নিষেধ করায় ছাত্রদল নেতাসহ ছয়জনকে গুলি (ভিডিও) ◈ স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর ◈ জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার ◈ আমি প্রথম বলির পাঁঠা, কিন্তু শেষ নই, এরপর একে একে সবাই টার্গেট হবেন: মাহফুজ আলম ◈ বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহ্‌দী আমিন ◈ ৬৮ বছরে ১৮ বিশ্বকাপ কাভার করা সাংবাদিককে ‘বিশেষ সম্মান’ আ‌র্জেন্টাইন কোচ স্কালোনির ◈ ১০ হাজার টাকা থাকলেই বিনিয়োগ করা যাবে সরকারি সুকুকে, আবেদন রোববার ◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ১১:৪৭ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২৩, ০১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা পুরস্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী

হ্যাপি আক্তার: জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় এই বেসামরিক পুরস্কার প্রদান করলেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব পুরস্কার দেন। বিটিভি

স্বাধীনতা পুরস্কার পুরস্কারপ্রাপ্তরা হলেন: স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামসুল আলম, মরহুম লে. এ. জি. মোহাম্মদ খুরশীদ, শহিদ খাজা নিজামউদ্দিন ভূইয়া, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)।

এবার স্বাধীনতা পুরস্কার-২০২৩ পাচ্ছেন দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাদেরকে এই পুরস্কারে ভূষিত করছে সরকার।

বৃহস্পতিবার (২৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়। বলা হয়, বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৩’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সাহিত্যে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন মরহুম ড. মুহাম্মদ মঈনউদ্দীন আহমেদ (সেলিম আল দীন)। সংস্কৃতিতে মনোনীত হয়েছেন পবিত্র মোহন দে। ক্রীড়াক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন এ এস এম রকিবুল হাসান।

গবেষণা ও প্রশিক্ষণে মনোনীত হয়েছেন বেগম নাদিরা জাহান (সুরমা জাহিদ) এবং ড. ফেরদৌসী কাদরী।

এছাড়া সমাজসেবায় স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার। ২৬ মার্চ, স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে।

এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়