শিরোনাম
◈ ব্যাংকিং খাতে ফিরছে সুদিন! ◈ ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত ◈ বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত! ◈ ট্রাম্প-নেতানিয়াহুকে টার্গেট স্নাইপার-ড্রোন করে হামলার পরিকল্পনা, এফবিআইয়ের অভিযানে আটক ৫ ◈ বাংলাদেশি টাকার মান বেড়েছে ভারতীয় রুপির বিপরীতে ◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী ◈ সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১২ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক, শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই!

দীর্ঘ দিন ধরে স্ত্রীকে লুকিয়ে শ্যালিকার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। গত ২৩ আগস্ট শ্যালিকাকে নিয়ে পালিয়েও গেলেন যুবক। তার এক দিন পর আবার যুবকের বোনকে নিয়ে পালালেন তাঁরই শ্যালক। ঘটনাটিকে কেন্দ্র করে গোটা এলাকায় হইচইও পড়ে। তবে উভয় পরিবারের হস্তক্ষেপে শেষপর্যন্ত বিষয়টির নিস্পত্তি হয়েছে বলে মঙ্গলবার পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ২৮ বছর বয়সি দুলাভাই সম্প্রতি তার ১৯ বছর বয়সি শ্যালিকা কল্পনার সঙ্গে সম্পর্কে জড়ান। অথচ তার ছয় বছরের বিবাহিত জীবনে দু’টি সন্তানও রয়েছে। শ্যালিকার সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক ফাঁস হওয়ার আগেই গত ২৩ আগস্ট কল্পনাকে নিয়ে পালিয়েও যান। উভয় বাড়িতেই ‘খোঁজ-খোঁজ’ রব ওঠে। তবে এর পর দিন আরও এক কাণ্ড ঘটে। দুলাভাইয়ের ১৮ বছর বয়সি বোনকে নিয়ে ঘর ছাড়েন তারই শ্যালক।

দুই যুগল পর পর পালিয়ে যাওয়ার ঘটনায় উভয় পরিবারই হতবাক হয়ে যায়। নবাবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয় দু’পক্ষের তরফে। শুরু হয় তদন্ত। এর পর গত ১৪ এবং ১৫ সেপ্টেম্বর দুই যুগলকেই খুঁজে বার করে পুলিশ। উভয় পরিবারের উপস্থিতিতে মীমাংসা হয়। ফলে পুলিশের তরফে আর কোনও আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

নবাবগঞ্জ থানার একজন ঊর্ধ্বতন এ প্রসঙ্গে বলেন, ‘আমরা ১৪ এবং ১৫ সেপ্টেম্বর যুগলদের খুঁজে বার করি। সমস্যার সমাধানের জন্য দুই পরিবারের সদস্যেরা থানায় আসেন। তবে তাঁদের মধ্যে কোনও ঝামেলা হয়নি। ঠান্ডা মাথায় মীমাংসা করে দুই পরিবারের সদস্যেরা।’ উভয় পরিবারই যুগলদের সম্পর্ক মেনে নিয়েছে।

উত্তরপ্রদেশের বরেলীর দেওরানিয়ান থানা এলাকার কমলুপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়