শিরোনাম
◈ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ◈ কোনোভাবেই সৌর বিদ্যুতের দাম ৭ টাকা হতে পারে না ◈ নারী এশিয়া কা‌পের ম‌্যা‌চে ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করায় শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক ◈ কে এই ক্রিকেটার, ৮২ বছর বয়সে অবসর নি‌লেন? ◈ পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী প্রান্থ কুমার দাস! ◈ নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে ‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, তরুণীর মৃত্যু ◈ সিটিজেনশিপ টেস্টে ফেল করার ৪টি কারণ জানাল মার্কিন সরকার ◈ যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি আপডেট, সর্বোচ্চ ৫,১৮১ ডলারের পেমেন্ট আসছে এই সপ্তাহে! ◈ দালালের ফাঁদ এড়িয়ে বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ পাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি ◈ সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ০১:৪১ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৪৬তম আইপিইউ ৩ দিনের  সম্মেলন শেষে দেশে ফিরেছেন স্পিকার

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী

মনিরুল ইসলাম: বাহরাইনের রাজধানী মানামায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) অ্যাসেম্বলিতে অংশগ্রহণ শেষে বৃহস্পতিবার রাতে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী । 

১১-১৫ মার্চ মানামায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর ১৪৬তম অ্যাসেম্বলি এবং আইপিইউ এর সংশ্লিষ্ট মিটিং উপলক্ষ্যে বাহরাইনের রাজধানী মানামায় অবস্থান করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ।

সফরকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী 'প্রোমোটিং পিসফুল কো-এক্সিসটেন্স এন্ড ইনক্লুসিভ সোসাইটিজ: ফাইটিং ইনটোলারেন্স' শীর্ষক জেনারেল ডিবেটে অংশগ্রহণ করেন।

আইপিইউ সম্মেলন ছাড়াও তিনি অস্ট্রেলিয়ার হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস-এর স্পীকার মিলটন ডিক এবং ভারতীয় লোকসভার স্পিকার ওম বিরলার সাথে সাক্ষাৎ করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে স্বাগত জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অ্যাসেম্বলিতে অংশ নেন। 

  • সর্বশেষ